জার্মানি, জুন ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গ্রিনহাউস গ্যাস নির্গমণ হ্রাসের লক্ষ্যমাত্র নির্ধারণের জার্মান প্রস্তাবে রাজি হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে তিনি বলেন, তার পরিকল্পনায় জলবায়ু পরিবর্তন রোধে জাতিসংঘের প্রচেষ্টা ক্ষুন্ন হবে না।
উল্লেখ্র, বুশ গত সপ্তাহে ১৫ টি গ্রিনহাউস গ্যাস নির্গমণের দিক দিয়ে শীর্ষ ১৫ টি দেশের সঙ্গে আলোচনা আয়োজনের পরিকল্পনা পেশ করেন। ২০০৮ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমানোই এর লক্ষ্য। তবে বুশ দ্রুতহারে গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমিয়ে আনার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের প্রস্তাব মেনে নিতে অস্বীকৃতি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০১ঘ.
bdnews24