লন্ডন, জুন ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীন এবং ভারত জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং তারা ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার ক্ষতিকর প্রভাব কমানোর চেষ্টা করবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)--এর উপ নির্বাহী পরিচালক উইলিয়াম রামসে মঙ্গলবার একথা বলেছেন।
রয়টার্স বিশ্ব জ্বালানি সন্মেলনে তিনি বলেন, "চীনে কার্বন-ডাই-অক্সাইড নির্গমণের হার দ্রুত বাড়ছে, কারণ ওই দেশের লোকজন মোটর স্কুটার, মোটর গাড়ী, এবং রেফ্রিজারেটর ব্যাবহার করতে চায়।" কার্বন ডাই অক্সাইড নির্গমণের এই হার পরিবেশের যে ক্ষতি ডেকে আনবে তাতেই চীন এর নির্গমণ রোধে বাধ্য হবে বলে তিনি আভাস দেন।
রামসে বলেন, "চীন এবং ভারতকে বিশ্বে জলবায়ু পরিবর্তন রোধের প্রচেষ্টায় শামিল হতে রাজি করানো খুব একটা কঠিন হবে না। তিনি বলেন,"তাদেরকে এ ব্যাপরে রাজি করানোরও দরকার পড়বে না।"
তিনি আরও বলেন, "এতগুলো বছরে চীন ইতোমধ্যেই গোবি মরুভূমির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই বিপর্যয় ক্রমেই ঘনিয়ে আসছে। এখন যেকোনও দিনই হয়ত বইেজিংয়ে গাড়ির কাঁচ থেকে বালু সরাতে হতে পারে।"
চীন যে স
bdnews24