২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের গোয়ায় ক্ষমতায় থাকছে কংগ্রেস

ভারতে ক্ষমতাসীন দল কংগ্রেস গোয়ায় তাদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে বলে নির্বাচনের সরকারি ফলাফলে আশা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ওই ফলাফল দলটির জন্য একটি সুসংবাদ। দলটি গত মাসে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উত্তর প্রদেশে ক্ষমতাশীল একটি নিম্নবর্ণভিত্তিক দলের কাছে পরাজিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 06:27 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

নয়াদিল্লি, জুন ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতে ক্ষমতাসীন দল কংগ্রেস গোয়ায় তাদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে বলে নির্বাচনের সরকারি ফলাফলে আশা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ওই ফলাফল দলটির জন্য একটি সুসংবাদ। দলটি গত মাসে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উত্তর প্রদেশে ক্ষমতাশীল একটি নিম্নবর্ণভিত্তিক দলের কাছে পরাজিত হয়। কংগ্রেস তার সহযোগী দল ন্যাশনাল কংগ্রেস পার্টির সঙ্গে যোগ দিয়ে গোয়ার ৪০টি আসনের মধ্যে ১৯টি আসনে জয়ী হয়েছে। তারা স্বতন্ত্র ও ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠন কবে বলে ধারণা করা হচ্ছে। ১৪০ কোটি জনসংখ্যার এ প্রদেশের ১৬টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ বছরের প্রথম দিকে কংগ্রেস বিজেপির কাছে পাঞ্জাব ও উত্তরাখন্ডে ভোটে এবং জনমত জরিপে নয়াদিল্লি ও মুম্বাইয়ে হেরে যায়। তাদের হারের পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে খাদ্যদ্রব্যের ঊর্ধ্বমূল্যের কারণে ভোটাদের ক্ষোভ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এসআরএস/১২২০ ঘ.