২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই বোমা হামলায় আরও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালের বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত আরও দুজনের বিরুদ্ধে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। ওই হামলায় ২৫৭ জন নিহত হন। এছাড়াও আরও তিনজনের পাঁচ থেকে ১৪ বছরের জেল হয়েছে। এ নিয়ে মুম্বাই হামলার ঘটনায় সাজা পেল মোট ৬৮ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

মুম্বাই, জুন ৫ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)--- ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালের বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত আরও দুজনের বিরুদ্ধে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। ওই হামলায় ২৫৭ জন নিহত হন। এছাড়াও আরও তিনজনের পাঁচ থেকে ১৪ বছরের জেল হয়েছে। এ নিয়ে মুম্বাই হামলার ঘটনায় সাজা পেল মোট ৬৮ জন। গত বছর ভারতের সন্ত্রাসবিরোধী আদালত এ ঘটনায় ১০০ জনকে দোষী সাব্যস্ত করে। এদের মধ্যে সবচেয়ে নামজাদা ব্যক্তি হলেন অভিনেতা সঞ্জয় দত্ত (৪৭)। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে এখনও তাকে কোনো সাজার রায় দেওয়া হয়নি। পুলিশ বলছে, ভারতের সবচেয়ে কুখ্যাত দাগী আসামী ও সন্দেহভাজন আন্ডারগ্রাউন্ড ডন দাউদ ইব্রাহিম ওই হামলার নির্দেশ দিয়েছিলেন। ১৯৯২ সালে অযোধ্যায় ষোড়শ শতকের বাবরি মসজিদের স্থানে উগ্র হিন্দুদের রাম মন্দির নির্মাণের প্রতিশোধ নিতে তিনি এ হামলার নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত যাদের সাজা হয়েছে তাদের মধ্যে আছে চোরাচালানকারী, ছোটখাটো অপরাধী, বলিউডের একজন প্রযোজক, কয়েকজন পুলিশ সদস্য ও শুল্ক কর্মকর্তা। এদের মধ্যে ৮৩ বছর বয়স্ত এক ব্যক্তিও আছেন, হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকায় যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মুম্বাই হামলা সংক্রান্ত বিচার প্রক্রিয়া বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিচার প্রক্রিয়ার একটি। এটি আরও কয়েক সপ্তাহ চলবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসআরএস/১৬৪৫ ঘ.