জেনেভা, জুন ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি অভিযোগের তদন্ত শুরু করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও)। সোমবার থেকে এ অভিযোগের তদন্তু শুরু করেছে ডাব্লিউটিওর সদস্যদের মধ্যকার বিতর্ক নিরসন সংক্রান্ত পরিষদ ডিএসবি। ইইউর রপ্তানি করা পেস্তা বাদাম থেকে শুরু করে রাসায়নিক দ্রব্য পর্যন্ত পণ্যের যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার দিতে ওয়াশিংটনের গৃহীত পদক্ষেপ নিয়ে ডাব্লিউটিওতে এ অভিযোগ দায়ের করা হয়।
ব্রাসেলস দ্বিতীয়বারের মতো এ অভিযোগ তদন্তের আবেদন জানানোর সঙ্গেসঙ্গেই ডিএসবি এ পদক্ষেপ নিতে রাজি হয়। এ তদন্তে তথাকথিত 'জিরোয়িং' পদ্ধতির ব্যবহার করে যুক্তরাষ্ট্রের আরোপিত সম্ভাব্য অ্যান্টি - ডাম্পিং শুল্কের হার পরীক্ষা করে দেখা হবে।
এর আগে একই ধরনের কয়েকটি মামলার ক্ষেত্রে ডাব্লিউটিও এ ধরনের শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছিল।
ডাব্লিউটিওর বিচারকদের একটি প্যানেল এ অভিযোগ তদন্ত করছেন। এ সংক্রান্ত রায় দিতে নয় মাস সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৬৩২ ঘ.
bdnews24