জেরুজালেম, জুন ৩ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)--- গাজায় ইসরায়েলি অভিযানের কারণে ফিলিস্তিনি রকেট হামলা অনেক কমে এসেছে বলে রোববার দাবি করেছেন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। আর একারণে সেখানে ইসরায়েলি অভিযান চলতেই থাকবে বলে জানিয়েছেন তিনি। তবে ইসরায়েলি বেতারে ওলমার্টের একথার পরপরই ফিলিস্তিনি হামাস দলের শসস্ত্র শাখা গাজা থেকে ইসরায়েলে ৮ টি মর্টার বোমা ছুঁড়ার পাল্টা দাবি করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, রকেটগুলোর তিনটি ইরেজ সীমান্ত ক্রসিংয়ে এসে পড়েছে। এতে আহত হয়েছেন ৪ সেনা।
এদিকে, "ইসরায়েলি মন্ত্রীসভায় ওলমার্ট বলেন, কাশেম রকেট হামলা কমে এসেছে বলেই মনে হচ্ছে। আর আমি এটিও পরিস্কার করে বলতে চাই যে, আমরা এখানে কোনো আলোচনাও চালাচ্ছি না এমনকী আমাদের অভিযানেও কোনো পরিবর্তন ঘটানোর প্রতিশ্র"তি দিচ্ছি না।"
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। এ প্রস্তাব অনুযায়ী, হামাস ও অন্যান্য জঙ্গি দলগুলো আন্তসীমান্ত রকেট হামলা বন্ধ করার পাশাপাশি গাজায় ইসরায়েলের হামলা বন্ধেরও অনুরোধ রয়েছে।
আব্বাস ৭ জুন ওলমার্টের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকটি পশ্চিম তীরের জেরিকো শহরেই হওয়ার কথা রয়েছে।
এরপর ১৯ জুন ওলমার্ট মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে সাক্ষাৎ করবেন। স
bdnews24