২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফকে বিমানবন্দর উড়ানোর চক্রান্ত, ৪ জন অভিযুক্ত

নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার চক্রান্ত নস্যাৎ করে দিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। অভিযুক্ত চার ব্যক্তির একজন মার্কিন নাগরিক, দুজন গায়ানা ও একজন ত্রিনিদাদের নাগরিক। এদের মধ্যে তিনজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দরের জ্বালানি ট্যাংক এবং জ্বালানি সরবরাহ পাইপলাইন উড়িয়ে দেওয়ার চক্রান্ত করছিলেন তারা। এই ষড়যন্ত্র সফল হলে তা টুইন টাওয়ারে হামলার চেয়ে ভয়াবহ হতো বলেই মনে করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 11:20 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

নিউ ইয়র্ক, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/রয়টার্স) -- নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার চক্রান্ত নস্যাৎ করে দিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। অভিযুক্ত চার ব্যক্তির একজন মার্কিন নাগরিক, দুজন গায়ানা ও একজন ত্রিনিদাদের নাগরিক। এদের মধ্যে তিনজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দরের জ্বালানি ট্যাংক এবং জ্বালানি সরবরাহ পাইপলাইন উড়িয়ে দেওয়ার চক্রান্ত করছিলেন তারা। এই ষড়যন্ত্র সফল হলে তা টুইন টাওয়ারে হামলার চেয়ে ভয়াবহ হতো বলেই মনে করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন। নিউ ইয়র্কের পূর্বাঞ্চলের এটর্নি রোজলিন মাওসকোফ বলেন, "এটি ছিল অত্যন্ত লোমহর্ষক একটি ষড়যন্ত্র। এতে যে ক্ষয়ক্ষতি হতে পারতো তা অকল্পনীয়।" যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী কর্মকর্তারা জানান, চক্রান্তকারীরা জেএফকে বিমানবন্দরের মূল জ্বালানি ট্যাংক এবং জ্বালানি সরবরাহের পাইপলাইনের একাংশ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। হোয়াইট হাউস মুখপাত্র জেনি মাওমো বলেছেন,"প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে এর তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে অবহিত করা হচ্ছে।" তিনি বলেন,"সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ক্ষেত্রে এটি ভাল দৃষ্টান্ত।" অভিযুক্ত চারজনের মধ্যে গায়ানার বংশোদ্ভুত মার্কিন নাগরিক রাসেল দেফ্রেইতাসকে নিউইয়র্ক থেকে আটক করা হয়। বাকীদের দুজন আব্দুল কাদির ও করিম ইব্রাহিম ত্রিনিদাদ ও টোবাগোর নাগরিক। চতুর্থ ব্যক্তি আবদেল নুর গায়ানার নাগরিক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আব্দুল কাদির গায়ানার পার্লামেন্টের সাবেক সদস্য। আব্দুল কাদির ও আবদেল নুর 'জামাত আল মুসলেমিন' নামের একটি কট্টর ইসলামপন্থী গ্র"পের সঙ্গে তিনি জড়িত বলে মার্কিন কর্র্তৃপক্ষ জানায়। তবে অভিযুক্তরা আল-কায়েদার সঙ্গে জড়িত নন বলেও জানিয়েছে তারা। কর্তপক্ষ জানিয়েছে, মার্কিন নাগরিক দেফ্রেইতাস বিমানবন্দরটির একজন সাবেক কর্মচারী। হামলার লক্ষ্যবস্তু তার পরিচিত হওয়ায় সে ওই গ্র"পের জন্য পর্যবেক্ষকের কাজ করছিল এবং বিভিন্ন তথ্যের যোগান দিচ্ছিল। আটক অপর দুই ব্যক্তি ত্রিনিদাদ ও টোবাগোর হেফাজতে সেখানে রয়েছেন। তাদের যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। অভিযুক্ত ওই চার ব্যক্তির গোপনে রেকর্ডকৃত কথপোকথন থেকে তাদের এ চক্রান্ত সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছিলেন মার্কিন কর্মকর্তারা। এমন একটি কথপোকথন থেকে জানা যায় এ হামলা সফল হলে গোটা বিমানবন্দর উড়িয়ে দেওয়া সম্ভব হত এবং সেখানকার প্রায় কেউই বেঁচে থাকত না। একটি রেকর্ডে ওই চারজনের একজন বলছিলেন,"এমনকি টুইন টাওয়ারের ঘটনাকেও ছাড়িয়ে যাবে এটি।" তিনি আরও বলেন, "এটা কিছু দিনের জন্য আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করে দেবে।" তাদের কথাবার্তায় বোঝা যায়, এ নাশকতা পরিকল্পনাকে 'দি চিকেন ফার্ম' কিংবা 'দি চিকেন হ্যাচারি' সাংকেতিক নামে চিহ্নিত করছিলেন তারা। তবে এ নামের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৪৫ঘ.