২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের ওপর মার্কিন হামলা

সোমালিয়ায় সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের লক্ষ্য করে একটি মার্কিন রণতরী থেকে শুক্রবার হামলা চালানো হয়েছে। বিদেশি জঙ্গিরা দেশটির উত্তরাঞ্চলীয় পাহাড়ি বার্গা এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর মার্কিন রণতরী থেকে অনেকগুলো ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়। অজ্ঞাত পরিচয় এক সূত্র শনিবার মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে একথা জানিয়েছে। তবে ওই ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 03:06 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

বোসাসো, সোমালিয়া, জুন ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সোমালিয়ায় সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের লক্ষ্য করে একটি মার্কিন রণতরী থেকে শুক্রবার হামলা চালানো হয়েছে। বিদেশি জঙ্গিরা দেশটির উত্তরাঞ্চলীয় পাহাড়ি বার্গা এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর মার্কিন রণতরী থেকে অনেকগুলো ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়। অজ্ঞাত পরিচয় এক সূত্র শনিবার মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে একথা জানিয়েছে। তবে ওই ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গত ছয় মাসের মধ্যে সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের খোঁজে সোমালিয়ায় এটা দ্বিতীয় মার্কিন হামলা। তবে পেন্টাগন এ খবর সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে জানুয়ারি মাসে সোমালিয়ার দক্ষিণাঞ্চলে আল কায়েদার শীর্ষ তিন জঙ্গির ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু এতে তাদের সহযোগিরা নিহত হয় বলে মার্কিন কর্মকর্তারা পরে জানান। এরা ১৯৯৮ সালে কেনিয়া ও তাঞ্জানিয়ায় মার্কিন দূতাবাসে হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হয়। ওই হামলায় ২৪০ জন নিহত হয়েছিল। সোমালিয়ার উত্তরাঞ্চলীয় আধা স্বায়ত্বশাসিত পুন্টল্যান্ড এলাকার একটি বন্দর বার্গার স্থানীয়রা জানান, সম্ভবত উগ্র মুসলমান জঙ্গিদের লক্ষ্য করেই মার্কিন রণতরী থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গত বুধবার কয়েকজন বিদেশিসহ এসব জঙ্গি একটি নৌকায় করে ওই বন্দরে আসে এবং স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। মার্কিন হামলা প্রসঙ্গে এক এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে শনিবার টেলিফোনে রয়টার্সকে বলেন, "মুসলমান জঙ্গি ও বিদেশিরা যেসব পাহাড়ে লুকিয়ে ছিল, মার্কিন রণতরী থেকে সেগুলোর ওপর হামলা চালানো হয়। আকাশে একটি বিমান উড়ে উড়ে হামলাস্থল চিহ্নিত করতে রণতরীটিকে সাহায্য করছিল।" আরেক এলাকাবাসী জানান, অন্তত দুজন মার্কিন সেনা কর্মকর্তা শুক্রবার রাতে ওই বন্দরে নেমেছেন। তিনি বলেন, "পুন্টল্যান্ড বাহিনী ওই কর্মকর্তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। তাদের সঙ্গে টেলিযোগাযোগ সরঞ্জাম ছিল। মনে হচ্ছে, পুন্টল্যান্ড মার্কিনিদের মুসলমান জঙ্গিদের ওপর হামলা চালানোর অনুমতি দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/২০৫৩ ঘ.