২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে আরও নিরাপত্তার দাবি বিদেশি কূটনীতিবিদদের

নেপালে কর্মরত বিদেশি কূটনীতিবিদরা তাদের জন্য আরও নিরাপত্তার দাবি জানিয়েছেন। গত সপ্তাহে দেশটিতে মার্কিন রাষ্ট্রদূতের গাড়ির ওপর হামলার পর এক বিবৃতিতে তারা এ দাবি জানান। শুক্রবার রাতে ওই বিবৃতি দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 01:13 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

কাঠমান্ডু, জুন ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালে কর্মরত বিদেশি কূটনীতিবিদরা তাদের জন্য আরও নিরাপত্তার দাবি জানিয়েছেন। গত সপ্তাহে দেশটিতে মার্কিন রাষ্ট্রদূতের গাড়ির ওপর হামলার পর এক বিবৃতিতে তারা এ দাবি জানান। শুক্রবার রাতে ওই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বিদেশি কূটনীতিবিদরা তাদের কাজে রাজনৈতিক কর্মীদের হস্তক্ষেপ বন্ধেরও দাবি জানান। গত সপ্তাহে নেপালের দক্ষিণপূর্বাঞ্চল সফরকালে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মোরিয়ার্তির গাড়ির ওপর পাথর ছোড়ে মাওবাদীদের তরুণ দলের সদস্যরা। তবে ওই ঘটনায় রাষ্ট্রদূত অক্ষত ছিলেন। এরপর শুক্রবার রাতে কাঠমান্ডুর ১৫টি দূতাবাসের পক্ষ থেকে মার্কিন দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে বিদেশি কূটনীতিবিদদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা, তাদের হুমকি দেওয়া ও তাদের কাজে হস্তক্ষেপ করার তীব্র নিন্দা জানানো হয়। এতে বলা হয়, "গত কয়েক সপ্তাহ ধরে নেপালে নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে দেশটিতে কর্মরত বিদেশি কূটনীতিবিদরা গভীরভাবে উদ্বিগ্ন। এসব তৎপরতা এদের হুমকিগ্রস্ত, কিংবা কোনো না কোনোভাবে তাদের কাজ বাধাগ্রস্ত করছে।" "আমরা নেপালে কর্মরত বিদেশি কূটনীতিবিদদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা, তাদের হুমকি দেওয়া ও তাদের কাজে হস্তক্ষেপ করার তীব্র নিন্দা জানাচ্ছি।" তারা বিদেশি কূটনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেপাল সরকারের কাছে দাবি জানান। "বিদেশি কূটনীতিবিদদের তাদের নিজ নিজ দেশের আনুষ্ঠানিক অবস্থান নিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করা কিংবা তাদের হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" নেপালে রাজধানী কাঠমান্ডুতে জাতিসংঘসহ প্রায় দুই ডজন বিদেশি দূতাবাস আছে। ওই বিবৃতিতে স্বাক্ষর দানকারী ভারত, জাপান, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশ নেপালের রাজনৈতিক দল ও কর্মীদের আন্তর্জাতিক শিষ্টাচার মেনে চলতে এবং সহিংসতা ও ভীতি প্রদানের বিরোধিতা করার আহ্বান জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৮১৮ ঘ.