২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রায় সুস্থ হয়ে উঠেছেন কাস্ত্রো'

কিউবার নেতা ফিদেল কাস্ত্রো তার অন্ত্রে অস্ত্রোপচারজনিত অসুস্থতা কাটিয়ে প্রায় সুস্থ হয়ে উঠেছেন। সেদেশের এক ঊর্দ্ধতন কর্মকর্তা মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান। গত বছর ওই অস্ত্রোপচারের আগে তার জীবন সঙ্কটাপন্ন হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 08:52 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

হাভানা, জুন ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কিউবার নেতা ফিদেল কাস্ত্রো তার অন্ত্রে অস্ত্রোপচারজনিত অসুস্থতা কাটিয়ে প্রায় সুস্থ হয়ে উঠেছেন। সেদেশের এক ঊর্দ্ধতন কর্মকর্তা মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান। গত বছর ওই অস্ত্রোপচারের আগে তার জীবন সঙ্কটাপন্ন হয়েছিল। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট রিকার্দো আলারকন সাক্ষাৎকারে বলেন, "আমি মনে করি তিনি (কাস্ত্রো) পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।" তবে কাস্ত্রো আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরতে পারবেন কিনা সে বিষয়ে আলারকন কোনো ইঙ্গিত দেননি। তিনি বলেন, "তার বেশ কয়েকবার অস্ত্রোপচার করতে হয়েছে। এর প্রত্যেকটিই ছিল অত্যন্ত সূক্ষ্ম, তাই পরিস্থিতি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু পরিস্থিতি এখন আর সেরকম নেই।" "কাস্ত্রো এখন অনেক বই পড়ছেন, লিখছেনও," জানান আলারকন। অসুস্থ হওয়ার পর থেকে প্রায় ১০ মাস জনসম্মুখে আসেননি কাস্ত্রো। তবে গত দুমাস ধরে নিয়মিত পত্রিকার কলাম লিখছেন তিনি। ৮০ বছর বয়সী কাস্ত্রোর অস্ত্রোপচারের পর তার ভাই রাউল কাস্ত্রো সাময়িকভাবে দায়িত্বপ্রাপ্ত হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফডাব্লিউসি/এসআরএস/১৪৪৫ ঘ.