সিঙ্গাপুর, জুন ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- আফগানিস্তানের জন্য এশীয় শক্তিগুলোর আরও সহায়তা এবং আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানালেন মার্কিন প্রতিরক্ষমন্ত্রী রবার্ট গেটস। তিনি বলেন, ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি শুধু ইউরোপের জন্যই নয়, বরং এশিয়ার জন্যও হুমকি। একইভাবে ইরাক ও আফগানিস্তানের বিশৃঙ্খলা বিশ্বজুড়ে জঙ্গিবাদের বিস্তার ডেকে আনতে পারে। সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজের 'সাংগ্রি - লা ফোরামের' সম্মেলনে শনিবার তিনি একথা বলেন।
আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে সন্ত্রাসবাদ এবং অস্ত্রবিস্তারের হুমকি মোকবেলায় এশীয় দেশগুলোর প্রতি তার এ আহ্বানে এশিয়ায় মার্কিন নীতির উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আঞ্চলিক সহযোগিতা এবং ঝুঁকি বহনে এশীয় দেশগুলোর প্রতি গেটসের এ আহ্বান সা
bdnews24