নাহর আল বারেদ লেবানন, জুন ১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)---- লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির নাহর আল বারেদে জঙ্গিদের ওপর হামলা জোরদার করেছে সেনাবাহিনী। শুক্রবার দুপক্ষে নতুন করে লড়াই শুরুর পর সেনাবাহিনী হামলা জোরদার করল। সংঘর্ষে কমপক্ষে ২ সেনা এবং ১২ জন নিহত হয়েছে। কয়েকটি সূত্র জানিয়েছে, সেনা আহতের সংখ্যা প্রায় ১৮ জন। ওদিকে, নিহত ১২ জন ফাতাহ আল ইসলােিমর জঙ্গি নাকি বেসামরিক লোক তা নিশ্চিত হওয়া যায়নি।
সেনারা শরণার্থী শিবিরের সম্মুখসারির কয়েকটি অবস্থান থেকে ফাতাহ আল ইসলাম জঙ্গিদের হটিয়ে দেওয়াসহ কয়েকটি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। নিরাপত্তা বাহিনীর কয়েকটি সূত্র একথা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনারা জঙ্গি অবস্থানে গোলা হামলা চালাচ্ছে।
ফাতাহ আল ইসলামের একটি সূত্রও স্বীকার করেছে যে, জঙ্গিরা কয়েকটি অবস্থান থেকে পিছু হটেছে। তবে নয় ঘণ্টার প্রচণ্ড লড়াইয়ের পর তারা আবার ওই স্থানগুলো পুনর্দখল করে নিয়েছে বলে দাবি করেছে।
লেবাননের সেনারা প্রায় দু'সপ্তাহ ধরে নাহর আল বারেদ শিবিরে ফাতাহ আল ইসলাম জঙ্গিদের সঙ্গে লড়াই করে আসছে।
শুক্রবার সকালে সর্বশেষ সংঘর্ষে গোলাগুলি এবং মেশিনগানের গুলিতে গোটা শিবির প্রকম্পিত হয়ে ওঠে। শিবিরের উত্তর ও দক্ষিণ দিকের প্রবেশপথে সবচে বেশি লড়াই হয়েছে। গোটা শিবির কালো ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। টেলিভিশন ফুটেজে সংঘর্ষের এই চিত্র দেখা গেছে।
সেনাবাহিনীর একটি সূত্র বলেছে, জঙ্গিরা সকালে সেনা অবস্থানে হামলা চালায়। এরপর সেনারা এর পাল্টা জবাব দেয়। শরণার্থী শিবিরের প্রবেশপথ থেকে ১ কিলোমিটার দূরেই অবস্থান নেয় লেবানন সেনাবাহিনীর বেশ কয়েকটি ট্যাংক।
কিন্ত এই ট্যাংক সমাবেশ শরণার্থী শিবিরে স্থলহামলা শুরুর আলামত কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। শিবিরে লেবানন সেনাবাহিনীর হামলা জোরদারের মধ্যদিয়ে দুপক্ষ শিগগিরিই পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা সেটিও এখনও পরিস্কার বোঝা যাচ্ছে না।
উল্লেখ্য, আশির দশকের গৃহযুদ্ধের পর লেবাননে এটিই সবচেয়ে মারাত্মক অভ্যন্তরীণ সংঘর্ষ। ২০ মে থেকে কয়েকদিনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন সেনা, ২০ ফাতাহ আল-ইসলাম কর্মী এবং ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হন।
পরে জঙ্গিদের পক্ষ থেকে অস্ত্রবিরতির প্রস্তাবে সংঘর্ষ কিছুটা স্তিমিত হয়ে আসলেও লেবানন সরকারের জঙ্গি দমনের ঘোষণা পর দুপক্ষে আবার উত্তেজনা দেখা দেয়।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, শিবিরের প্রবেশ পথের কাছে ফাতাহ আল - ইসলাম জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করছে সেনারা। জবাবে সেনা অবস্থানে গ্রেনেড ছুড়ে মারছে এবং বিভিন্ন সেনা চৌকি লক্ষ্য করে মেশিনগানের গুলি ছুড়ছে ফাতাহ আল - ইসলাম সদস্যরা।
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরির হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের বিশেষ ট্রাইবুনাল গঠনের কাজে বিঘ
bdnews24