রোম, মে ৩১ ( বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)---- বিশ্বব্যাংকের নতুন প্রধান জেলিককে 'সংরক্ষণবাদী' বলে সমালোচনা করেছেন ওই ব্যাংকেরই সাবেক প্রধান অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ। একইসঙ্গে বিশ্বব্যাংক প্রধানের পদে তার মনোনয়নকে 'সুযোগের অপচয়' বলেও মন্তব্য করেন স্টিগলিজ।
ইতালির পত্রিকা 'লা রিপাবলিকায়' এক সাক্ষাৎকারে অর্থনীতিতে নোবেল বিজয়ী স্টিগলিজ বলেন, সাবেক প্রেসিডেন্ট পল উলফোভিৎসের মেয়াদ বিপর্যয়কর ছিল। এরপর তার উত্তরসূরী জেলিক সংরক্ষণবাদের অবসান ঘটাতে পারবেন কিনা তা নিয়ে স্টিগলিজ প্রশ্ন তোলেন।
তিনি বলেন, "আমেরিকার কৃষিতে সংরক্ষণবাদের তিক্ত অবসান ঘটনার আগ পর্যন্ত জেলিক একে সমর্থন করে গেছেন। এখন বিশ্বব্যাংকের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসাবে জেলিক কিভাবে কৃষিতে সাহায্য দেওয়া বন্ধের অনুরোধ জনাবেন? দরিদ্রদের কথা বিবেচনায় যে প্রক্রিয়া উন্নত দেশগুলোর কাছে পছন্দনীয়?"
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এলকিউ/ ২০১১ঘ.
bdnews24