২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন চুক্তি হচ্ছে: ভারত

ইরান থেকে পাকিস্তানের মধ্যে দিয়ে ভারতে বহুমূল্যের গ্যাস সরবরাহ প্রকল্প চূড়ান্ত হতে চলেছে। ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী মুরলি দেওরাএকথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 01:42 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

প্যারিস, মে ৩১ (বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম/ রয়টার্স)-ইরান থেকে পাকিস্তানের মধ্যে দিয়ে ভারতে বহুমূল্যের গ্যাস সরবরাহ প্রকল্প চূড়ান্ত হতে চলেছে। ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী মুরলি দেওরাএকথা জানিয়েছেন। প্যারিসে জ্বালানী বিষয়ক এক সেমিনার শেষে মুরলি দেওরা রয়টার্সকে বলেন,"একটি চুক্তি হতে চলেছে। এ সময় ঘনিয়ে আসছে।" ইরান আগামী মাসেই এই প্রকল্প বাস্তবায়নে চুড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করার আশা প্রকাশ করেছে। ইরান মঙ্গলবার এই আশার বাণী শোনায়। তিনটি দেশ জানুয়ারিতে পাইপলাইন স্থাপনের খরচের বিষয়টিতে একমত হয়েছে। রোববার তেহরানে এ বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মধ্যস্ততা আলোচনা শুরু হবে। এই পাইপলাইন 'শান্তি পাইপলাইন' নামে পরিচিত। উপমহাদেশের বর্ধিত জ্বালানী চাহিদা মেটাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নয়াদিল্লি ও তেহেরানের মতপার্থক্যের কারণে এ ব্যাপারে অগ্রগতি হচ্ছে ধীর পতিতে। বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম/জেডি/এলকিউ/০৬২৫ ঘ.