২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে 'উপযুক্ত ব্যবস্থা' নেওয়ার হুমকি বিশ্বশক্তিগুলোর

জাতিসংঘের দাবি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করলে ইরানের বিরুদ্ধে নতুন করে 'আরও উপযুক্ত ব্যবস্থা' নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়াসহ বিশ্বের শক্তিধর দেশগুলো। জার্মানির পোটসডামে আয়োজিত বৈঠকে জি-৮ পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে বলেছেন, "ইরান নিরাপত্তা পরিষদের আহ্বান উপেক্ষা করতে থাকলে আমরা ১৭৪৭ প্রস্তাবনা অনুযায়ী তেহরানের বিরুদ্ধে আরও উপযুক্ত ব্যবস্থা নেওয়াকে সমর্থন দেব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 08:53 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

পোটসডাম, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)---জাতিসংঘের দাবি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করলে ইরানের বিরুদ্ধে নতুন করে 'আরও উপযুক্ত ব্যবস্থা' নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়াসহ বিশ্বের শক্তিধর দেশগুলো। জার্মানির পোটসডামে আয়োজিত বৈঠকে জি-৮ পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে বলেছেন, "ইরান নিরাপত্তা পরিষদের আহ্বান উপেক্ষা করতে থাকলে আমরা ১৭৪৭ প্রস্তাবনা অনুযায়ী তেহরানের বিরুদ্ধে আরও উপযুক্ত ব্যবস্থা নেওয়াকে সমর্থন দেব।" 'উপযুক্ত ব্যবস্থা' শব্দটি নিষেধাজ্ঞারই কূটনৈতিক ভাষা বলে মনে করা হচ্ছে। ইরানের অনঢ় অবস্থানের জন্য জাতিসংঘ ইতোমধ্যেই তেহরানে দু'দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রধান প্রধান পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে জাপান এবং রাশিয়াও ওই নিষেধাজ্ঞায় সমর্থন দিয়েছে। তবে রাশিয়া সে সময় ইরানের শান্তিপূর্ণ পরমাণূ কর্মসূচি চালানোর অধিকারকেও বিষয়টিতেও জোর দিয়েছে। কিন্তু গত সপ্তাহে জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) এর প্রতিবেদনে ইরান পরমাণূ কর্মসূচি স