২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সীমান্ত শহরে ১৩ জনকে গুলি করে হত্যা

পাকিস্তানের একটি সীমান্ত শহরে কাছে বুধবার রাতে এক কর্মকর্তার বাড়িতে বন্দুকধারীরা প্রবেশ করে ১৩ জনকে হত্যা করেছে। উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশের টাঙ্ক শহরের ১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে গোমাল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বৃহস্পতিবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 06:32 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

টাঙ্ক,পাকিস্তান, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের একটি সীমান্ত শহরে কাছে বুধবার রাতে এক কর্মকর্তার বাড়িতে বন্দুকধারীরা প্রবেশ করে ১৩ জনকে হত্যা করেছে। উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশের টাঙ্ক শহরের ১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে গোমাল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বৃহস্পতিবার একথা জানায়। টাঙ্ক আফগান সীমান্তের কাছে অবস্থিত দক্ষিণ ওয়াজিরিস্তানে যাওয়ার প্রবেশপথ। এ শহরটি আল কায়েদা ও তালেবান জঙ্গিদের উত্থানে মদতদাতা হিসেবে পরিচিত। টাঙ্কে পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা মমতাজ জেরিন রয়টার্সকে বলেন, "আমরা এ হত্যার উদ্দেশ্য খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছি।" এ বাড়িটির মালিক সরকারি বিদ্যুত কেন্দ্র ওয়াপদার এক ঊর্দ্ধতন কর্মকর্তা পীর আওরঙ্গজেব। নিহতেরা হলেন আওরঙ্গজেব, তার পরিবারের পাঁচ সদস্য এবং সাত অতিথি। গত বছর থেকে উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের কেউ কেউ সংখ্যালঘুদের প্রত্যন্ত গ্রাম থেকে আফগান সীমান্তের কাছাকাছি উন্নত, জনবহুল জায়গায় জঙ্গিদের এই প্রাধান্য বিস্তারকে 'তালেবানিকরণের' লক্ষণ বলে মনে করছেন। মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের সমর্থনের কারণে জঙ্গিরা এ বছর গোষ্ঠী অধ্যুষিত এলাকায় বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এসআরএস/১২১৩ ঘ.