ব্যাংকক, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)--- নির্বাচনী নিয়ম ভঙ্গের সব অভিযোগ থেকে বুধবার ডেমোক্রেট পার্টিকে মুক্তি দিয়েছে থাইল্যান্ডের আদালত।
ওই সমস্ত অভিযোগের কারণে এই পার্টি নিষিদ্ধ হওয়াসহ এর নেতারাও রাজনীতিতে নিষিদ্ধ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। একইধরনের অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার থাই রক থাই পার্টির ব্যাপারেও রায় দেওয়ার কথা রয়েছে আদালতের।
থাইল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি কোনো দিকে মোড় নেবে তা নির্ভর করছে এই রায়ের ওপর।
আদালত বুধবার ডেমোক্রেট পার্টিকে নিষিদ্ধ করার অনুরোধ উপো করে ওই রায় দেয়। জাতীয় টেলিভিশনে রায় ঘোষণার আগে সাংবিধানিক ট্রাইব্যুনালের ৪ ঘন্টা ধরে নেয়া সিদ্ধান্তের পর ওই কথা জানান বিচারক নুরাক মাপ্রানিট।
অভিযোগ মুক্তির পর আনন্দে ফেটে পড়েন ডেমোক্রেট পার্টির সমর্থকরা। গত বছর নির্বাচনে অনিয়মের অভিযোগে দলটি আদালতের মুখোমুখি হয়।
আদালত থেকে খালাস পাওয়ার পর পার্টির নেতা অভিজিৎ ভেজাজিভা বলেন, "এই পার্টিকে নিষিদ্ধ করার জন্য আদালতে ঠুকা মামলায় মামলাকারীরা এ যাবৎ অস্বস্তিতেই রয়ে গেলেন। এখন আমাদেরকে নির্বাচন এবং প্রকৃত গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এলকিউ/ ২১২৮ঘ.
bdnews24