২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতিতে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়বে সামান্যই: সুদান

সুদানের অর্থনীতিতে নতুন করে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়বে সামান্যই। কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুদানের সরাসরি কোনো বাণিজ্য সম্পর্ক নেই। সুদানের অর্থমন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার এ মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

খার্তুম, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)--- সুদানের অর্থনীতিতে নতুন করে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়বে সামান্যই। কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুদানের সরাসরি কোনো বাণিজ্য সম্পর্ক নেই। সুদানের অর্থমন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার এ মন্তব্য করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, "অর্থনীতিতে এই নিষেধাজ্ঞার প্রভাব তেমন পড়বে না। কারণ, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো অর্থনৈতিক কিংবা বাণিজ্য সম্পর্ক নেই।" তিনি আরও বলেন, "আমাদের অর্থনীতি যুক্তরাষ্ট্র থেকে ক্রমেই ইউরোপ এবং প্রাচ্যমুখী হচ্ছে। আমাদের প্রায় ৭০ শতাংশ বৈদেশিক বাণিজ্যই চলছে প্রাচ্যের সঙ্গে।" সুদান সরকার অর্থ লেনদেনে বেশিরভাগেে ত্রই ইউরো ব্যবহার করে বলে তিনি উল্লেখ করেন। নিষেধাজ্ঞার কারণে বেশির ভাগ পশ্চিমা বিনিয়োগ বন্ধ হয়ে গেলেও সুদান এ বছর চীন এবং এশিয়ার তহবিল থেকে ১৩ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের আশা করছে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা। উল্লেখ্য, ৩৩ লাখ ব্যারেল অশোধিত তেলের বেশিরভাগই চীন সুদানের কাছ থেকে কেনে। এছাড়াও চীন খার্তুমে অস্ত্র বিক্রি করা ছাড়াও গঠনমূলক প্রজেক্টে প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করে। নতুন নিষেধাজ্ঞায় বুশ সুদানের ৩১ টি কোম্পানি এবং ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদপে নেওয়ার ঘোষণা দিয়েছেন। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় ১৯৯৭ সালে আরোপিত নিষেধাজ্ঞাগুলোরই মেয়াদ বাড়ানো হচ্ছে। সুদান সরকার পরিচালিত কোম্পানীগুলোর ওপরই মূলত এ নিষেধাজ্ঞা আরোপ হবে। অন্যদিকে, ব্যক্তিদের মধ্যে সুদান সরকারের চার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিদ্রোহী নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ হবে। সুদান তাৎণিক প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে। সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মুতরিফ সিদ্দিগ বলেছেন, "আমি এই নিষেধাজ্ঞাকে ন্যায়সঙ্গত মনে করি না। আর এটি সময়োপযোগীও না।" সুদানের দারফুর প্রদেশে সরকার সমর্থিত জঙ্গি ও বিদ্রোহী দলগুলোর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ২ লাখ লোক নিহত হয়েছে। গৃহহীন হয়েছে ২০ লাখেরও বেশি লোক। খার্তুম সরকার বলছে, সংঘর্ষে ৯ হাজার লোক নিহত হয়েছে। দারফুরে সংঘর্ষ থামাতে প্রেসিডেন্ট ওমর আল বশিরের উদাসীনতায় ক্রমেই অধৈর্য হয়ে ওঠার পরিপ্েেরিতই বুশ ওই পদপে নেন। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এলকিউ/২০৫০ঘ.