সার্টে, লিবিয়া, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)--- ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইরানের উদ্দেশে বলেছেন, "লিবিয়ার দৃষ্টান্ত অনুসরণ করে ইরানও পশ্চিমাদের সঙ্গে তার সম্পর্ককে নতুন রূপ দিতে পারে।" লিবিয়া সফরকালে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ব্লেয়ার একথা বলেন।
তিনি আরও বলেন, "লিবিয়ায় পরিবর্তন ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে দেশটির ভবিষ্যৎ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।"
উত্তর আফ্রিকার একসময়কার বিচ্ছিন্ন রাষ্ট্র লিবিয়ার সঙ্গে ব্রিটেনের নতুন সম্পর্ক থেকে ইরান পশ্চিমাদের সঙ্গে এরকম সম্পর্ক গড়ে তোলার শিক্ষা নিতে পারে কিনা জিজ্ঞেস করা হলে ব্লেয়ার বলেন, " আমি মনে করি সম্পর্ক সবসময়ই পরিবর্তন করা সম্ভব। তবে কাজের ভিত্তিতেই মূলত এটি পরিবর্তন করা যেতে পারে।"
তেহরান সম্পর্কে এক মন্তব্যে ব্লেয়ার বলেন, "ইরানের ক্ষেত্রে পরিস্থিতিটা যে এক তা আমি নি:সন্দেহে বলতে পারি। কারণ, এ ক্ষেত্রেও অংশীদারিত্বমূলক সম্পর্ক গড়ার সুযোগ আছে।"
লিবিয়া পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা ছেড়ে দিয়ে এবং ১৯৮৮ সালের লকারবি বিমান দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতে রাজি হয়ে আন্তর্জাতিক স
bdnews24