২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই বোমা হামলায় আরও ৭ জনের কারাদণ্ড

ভারতের মুম্বাই শহরে ১৯৯৩ সালের বোমা হামলায় জড়িত আরও ৭ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত। এদের মধ্যে রয়েছেন চার শুল্ক কর্মকর্তা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 May 2007, 04:45 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

একজনকে যাবজ্জীবন কারদণ্ডসহ পাঁচ থেকে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ওই ৭ জনকে। তাদের বিরুদ্ধে ঘটনাস্থলে বিস্ফোরক পরিবহণে সাহায্য করার অভিযোগ প্রমাণিত হওয়ার পর মঙ্গলবার আদালত ওই সাজা দেয়। ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ওই সিরিজ বোমা হামলায় ২৫৭ জন নিহত হয়েছিলেন।

ঘুষ নেওয়াসহ অস্ত্র পরিবহণে সহায়তা করার অভিযোগে কারাদণ্ড দেওয়া হয় চার শুল্ক কর্মকর্তাকে।

বিস্ফোরক আছে জেনেও একটি বিস্ফোরক ভর্তি গাড়ী ছেড়ে দেওয়ার অপরাধে একজনকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছে আদালত। বাকীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার আদালতের এ রায়ের মধ্য দিয়ে এ ঘটনায় এ যাবৎ মোট ৪৩ ব্যক্তিকে সাজা দেওয়া হল। এদের মধ্যে চার শুল্ক কর্মকর্তা ছাড়াও পাঁচ পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

মুম্বাই হামলা নিয়ে গঠিত একটি বিশেষ আদালত গত সপ্তাহ থেকে অভিযুক্ত ১০০ জনের বিরুদ্ধে রায় দিতে শুরু করে। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন যার যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা হয়েছে। তার বিরুদ্ধে বড় অঙ্কের ঘুষ নিয়ে ঘটনাস্থলে অস্ত্র ও বিস্ফোরক পরিবহনে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

পুলিশ বলছে, ভারতের সবচেয়ে কুখ্যাত দাগী আসামী ও সন্দেহভাজন আন্ডারগ্রাউন্ড ডন দাউদ ইব্রাহিম ওই হামলার নির্দেশ দিয়েছিলেন। ১৯৯২ সালে অযোধ্যায় ১৬ শতকের বাবরি মসজিদের স্থানে উগ্র হিন্দুদের রাম মন্দির নির্মাণের প্রতিশোধ নিতে তিনি এ হামলার নিদের্শ দেন বলে অভিযোগ রয়েছে।

মুম্বাই হামলা সংক্রান্ত বিচার প্রক্রিয়া বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিচার প্রক্রিয়ার একটি। এটি আরও কয়েক সপ্তাহ চলবে বলে ধারণা করা হচ্ছে।