২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামবুর্গে ইইউ-এশিয়া বৈঠকের প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

জার্মানির হামবুর্গে সোমবার ইইউ-এশিয়া বৈঠক চলাকালে এর প্রতিবাদে বিক্ষোভ করেছে হাজার হাজার বিশ্বায়ন-বিরোধী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 May 2007, 03:55 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

এ সময় বৈঠকের নিরাপত্তা বিধানে নিয়োজিত পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে।

বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে বৈঠকস্থলে প্রবেশের চেষ্টা চালালে পুলিশ জলকামান এবং লাঠিচার্জ করে তাদের ঠেকানোর চেষ্টা করে। বিক্ষোভকারীরাও বোতল এবং পাথর ছুঁড়ে পুলিশকে পাল্টা আক্রমণ করে। দুপক্ষের এ সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তাসহ একজন নারী বিক্ষোভকারী আহত হন।

পুলিশ ২১ জনকে গ্রেফতার করাসহ আরও ৩০ জনকে আটক করেছে বলে জানিয়েছে।

এর আগে প্রায় ৪ হাজার বিক্ষোভকারী হামবুর্গের কেন্দ্রস্থলে বিক্ষোভ মিছিল করে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইইউ ও এশীয় মন্ত্রীরা বৈঠকের জন্য হোটেল চত্বরে জড়ো হতে শুরু করার সময়ই এই মিছিল হয়।