২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি মিলিশিয়াদের সহায়তা বন্ধে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

বাগদাদে সোমবার ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে ইরাকি মিলিশিয়াদের সহায়তা দেওয়া বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার বৈঠকের আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেন। তবে তিনি তেহরানের প্রতি ইরাকি মিলিশিয়াদের অস্ত্র ও প্রশিণ সহায়তা দেওয়া বন্ধের আহ্বান জানান। ক্রোকার বলেন, "আলোচনা ইতিবাচকভাবেই এগিয়েছে। এখন আমাদের দেখা দরকার ইরান মাঠ পর্যায়ে কি ব্যবস্থা নেয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:02 PM

বাগদাদ, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টাস) --- বাগদাদে সোমবার ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে ইরাকি মিলিশিয়াদের সহায়তা দেওয়া বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার বৈঠকের আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেন। তবে তিনি তেহরানের প্রতি ইরাকি মিলিশিয়াদের অস্ত্র ও প্রশিণ সহায়তা দেওয়া বন্ধের আহ্বান জানান। ক্রোকার বলেন, "আলোচনা ইতিবাচকভাবেই এগিয়েছে। এখন আমাদের দেখা দরকার ইরান মাঠ পর্যায়ে কি ব্যবস্থা নেয়।" এক সংবাদ সম্মেলনে ক্রোকার বলেন, "আমি ইরাকে ইরানের আচরণের বিষয়টি সরাসরি এবং সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি। আর তা হল, ইরাকি মিলিশিয়াদের সাহায্য-সহযোগিতা করে যাওয়া---যারা ইরাকি নিরাপত্তা বাহিনী এবং কোয়ালিশন বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।" তিনি আরও বলেন, "বাস্তবতা হচ্ছে, ওই দলগুলো যে প্রচুর পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ ব্যবহার করছে তা ইরান থেকে আসছে।" তিনি জানান, "ইরান একথার জবাবে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে ইরান তাদের নীতি ইরাক সরকারের সমর্থনেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেছে।" পরে রাষ্ট্রীয় টেলিভিশনে বাগদাদের ইরানি রাষ্ট্রদূত হাসান কাজেমি কওমি এক মন্তব্যে বলেন, "ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল বৈঠকে ইতিবাচক পদেেপর দেখা পেয়েছে।" কওমি বৈঠকে ইরান পরে আলোচনার নেতৃত্ব দেন। কওমি আরও বলেন, "বৈঠকে কিছু সমস্যা তুলে ধরে তা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। একেই আমি ইতিবাচক পদপে বলে মনে করছি। রাজনৈতিক অঙ্গনে দুপই ইরাক সরকারের প্রতি সমর্থন জোরদারে একমত হয়েছে। এটিও বৈঠকের আরেকটি ইতিবাচক দিক।" ইরাকে সহিংসতা-বিুব্ধ পরিস্থিতি নিয়ে প্রায় তিন দশকের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ইরান ইরাকে সহিংসতা উস্কে দিচ্ছে-- যুক্তরাষ্ট্রের এই অভিযোগের মাঝেই সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ইরাকে আটক করা রকেট, মর্টার এবং রাস্তার ধারে পাতার শক্তিশালী বোমা ইরানের তৈরি বলে অভিযোগ করলেও তেহরান বরাবরই তা অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য-পদমর্যাদার কর্মকর্তারা এর আগেও মাঝে মাঝে বৈঠক করেছেন। কিন্তু সোমবারের বৈঠকটি ১৯৮০র দশকের পর দুপে প্রথম দীর্ঘপ্রতিীত দ্বিপীয় বৈঠক। ১৯৮০ সালে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন। পরমাণু কর্মসূচি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। উপরন্তু স