২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সংঘর্ষে ৪ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিম-সীমান্ত-প্রদেশের বানু শহরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সোমবার চারজন তালেবানপন্থি জঙ্গি নিহত হয়েছে। পুলিশের একটি সূত্র একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ইসলামাবাদ, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টাস)-- পাকিস্তানের উত্তর-পশ্চিম-সীমান্ত-প্রদেশের বানু শহরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সোমবার চারজন তালেবানপন্থি জঙ্গি নিহত হয়েছে। পুলিশের একটি সূত্র একথা জানায়। একইদিনে বানুর ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আধা সামরিক বাহিনীর একটি যানে জঙ্গি হামলায় একজন সেনা নিহত ও অপর একজন আহত হয়েছে। আধা সামরিক বাহিনীর সেনারা একথা জানিয়েছে। বানুর ঊর্ধতন পুলিশ কর্মকর্তা মাজহার-উল-হক জানান, "প্রায় তিন ঘন্টার গোলাগুলিতে চারজন তালেবানপন্থি জঙ্গি নিহত ও দুজন পুলিশ আহত হন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।" প্রায় বছরখানেক ধরেই পাকিস্তানের উত্তর-পশ্চিম-সীমান্ত-প্রদেশে সংঘর্ষের ঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের কেউ কেউ সংখ্যালঘুদের প্রত্যন্ত গ্রাম থেকে আফগান সীমান্তের কাছাকাছি উন্নত, জনবহুল জায়গায় জঙ্গিদের এই প্রাধান্য বিস্তারকে "তালেবানিকরণের" লক্ষণ মনে করছেন। আফগান সীমান্তে