২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের সেনাবাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিতে চায় ইরান

ইরান সোমবার ইরাকের সেনাবাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ সহায়তা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 May 2007, 09:44 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

ইরাকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাগদাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘপ্রতিক্ষীত মুখোমুখি বৈঠকে এই প্রস্তাব দিয়েছে ইরান। ইরানি রাষ্ট্রদূত হাসান কাজেমি-কওমি বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়েছেন।

কওমি সাংবাদিকদের বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান ইরাকের সেনাবাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ সহায়তা দেওয়াসহ অন্যান্য সব রকমের সহযোগিতা দিতে ইরানের সদিচ্ছার কথা যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছে।