২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সংঘর্ষে ৪ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিম-সীমান্ত-প্রদেশের বানু শহরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সোমবার চারজন তালেবানপন্থি জঙ্গি নিহত হয়েছে। পুলিশের একটি সূত্র একথা জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 May 2007, 06:53 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

একইদিনে বানুর ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আধা সামরিক বাহিনীর একটি যানে জঙ্গি হামলায় একজন সেনা নিহত ও অপর একজন আহত হয়েছে। আধা সামরিক বাহিনীর সেনারা একথা জানিয়েছে।

বানুর ঊর্ধতন পুলিশ কর্মকর্তা মাজহার-উল-হক জানান, “প্রায় তিন ঘন্টার গোলাগুলিতে চারজন তালেবানপন্থি জঙ্গি নিহত ও দুজন পুলিশ আহত হন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।”

প্রায় বছরখানেক ধরেই পাকিস্তানের উত্তর-পশ্চিম-সীমান্ত-প্রদেশে সংঘর্ষের ঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের কেউ কেউ সংখ্যালঘুদের প্রত্যন্ত গ্রাম থেকে আফগান সীমান্তের কাছাকাছি

উন্নত, জনবহুল জায়গায় জঙ্গিদের এই প্রাধান্য বিস্তারকে “তালেবানিকরণের” লক্ষণ মনে করছেন।

আফগান সীমান্তের কাছাকাছি পাকিস্তানি আদিবাসী অধুষ্যিত অঞ্চলে আল-কায়েদা এবং তালেবানদের দাপট বেড়েছে। ২০০১ সালে মার্কিন আগ্রাসনে আফগানিস্তানে তালেবান সরকারের পতনের পর অনেক তালেবান জঙ্গিই ওই অঞ্চলে আশ্রয় নিয়েছে।