২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ধর্মান্তরিত হল নিম্নবর্ণের ৫০ হাজার হিন্দু

ভারতে নিম্নবর্ণের প্রায় ৫০ হাজার হিন্দু এবং নোমাডিক আদিবাসী রোববার বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছে। সনাতন হিন্দু প্রথার রক্ষণশীলতা থেকে মুক্তি পেতে এবং মর্যাদাসম্পন্ন জীবনের খোঁজে তারা দলে দলে বৌদ্ধধর্ম গ্রহণ করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 10:01 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মুম্বাইয়ে কমলা ও জাফরান রঙের পোশাক পরা বৌদ্ধগুরুরা ধর্মান্তর করতে আসা হাজার হাজার নিম্নবর্ণের হিন্দুকে ধর্মীয় শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত লাখ লাখ বৌদ্ধ সানন্দে তাদের স্বাগত জানায়।

ধর্মান্তরিতদের মধ্যে কিছু দলিত রয়েছে। বাদবাকীরা বেশির ভাগই নোমাডিক আদিবাসী। শপথ গ্রহণের মধ্য দিয়ে বৌদ্ধধর্মের অহিংস নীতিকেই জীবনের পাথেয় করে নেয় তারা।

তাদের উদ্দেশে বার্তায় এক বৌদ্ধগুরু বলেন, “এ পর্যন্ত আপনাদের ধর্ম যাই থাক, আজ থেকে আপনারা মহান বুদ্ধর দীক্ষায় দীক্ষিত হবেন।”