শরণার্থী শিবিরে সেনা অভিযানের সম্ভাবনা নাকচ করল লেবানন
ফিলিস্তিনি শরণার্থী শিবিরে অচলবস্থা নিরসনে সেনা অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করে ফাতাহ আল-ইসলাম জঙ্গিদের বিচারের জন্য হস্তান্তরের দাবি জানিয়েছেন লেবাননের ক্ষমতাসীন কোয়ালিশনের উর্ধ্বতন সদস্য ওয়ালিদ জুমব্লাত।
দ্রুজ নেতা জুমব্লাত রোববার বলেন, “ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সেনা-জঙ্গি সংঘাত নিরসনে সেনা অভিযান চালানোর বিকল্প হাতে নেই।” তবে ওই শিবিরে সেনাদের সঙ্গে লড়াইরত জঙ্গিদের হস্তান্তর দাবি করেন তিনি।
জুমব্লাত বলেন, সেনা অভিযান চালিয়ে সমস্যা সমাধানের প্রস্তাব কেউ তোলেনি। কিন্তু আমরা খুনীদেরকে বিচারের জন্য হাতে পেতে চাই।”
