ইরান উপকূলে মার্কিন নৌবাহিনীর মহড়া শুরু
ইরান উপকূলে বৃহস্পতিবার মহড়া শুরু করেছে উপসাগরে পৌঁছা মার্কিন রণতরী। বুধবার মহড়ার প্রস্ততিপর্বে উপসাগরে পৌঁছায় ৯ টি মার্কিন রণতরী। ২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর উপসাগরে এটিই সবচে বড় মার্কিন যুদ্ধজাহাজ সমাবেশ। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, মহড়া শুরু হয়ে গেছে।
ইরান উপকূলে মহড়া দিতে পাঠনো রণতরীগুলোর মধ্যে ২টি পরমাণু-শক্তি চালিত বিমানবাহী জাহাজ রয়েছে। উন্নতপ্রযুক্তির এইসব জাহাজের মহড়া কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হুমকির মুখে থাকা ইরানের জন্য বাড়তি চাপ। জাহাজগুলোর কোনোটিতে পরমাণু অস্ত্র আছে কিনা জিজ্ঞেস করা হলে মার্কিন নৌ-বাহিনীর মুখপাত্র বলেন, “যুক্তরাষ্ট্র সাধারণত জাহাজে এ ধরনের অস্ত্র আছে কিনা সে সম্পর্কে কোনো মন্তব্য করে না।”
নৌবাহিনীর মেডিয়া অপারেশন অফিসার ডেনাইস গার্সিয়া রয়টার্সকে বলেন, ইরাকি অপারেশন ফ্রিডমের সহায়তায় যুদ্ধজাহাজ
ইউএস জন সি স্টেনিস ফ্লাইট অপারেশন পরিচালনা করছে। আর যুদ্ধজাহাজ নিমিজ আকাশ প্রতিরক্ষা মহড়ায় অংশ নিচ্ছে। আগামী ২ সপ্তাহ ধরে চলবে এই মহড়া। আকাশ, ভূমি এবং সাবমেরিন হুমকি মোকাবিলার মহড়াও চালানো হবে। যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের পর ইরান উপকূলে এটিই প্রকাশ্যে বড় ধরনের মহড়া।
যুক্তরাষ্ট্রের ভাষ্য, আঞ্চলিক নিরাপত্তা রক্ষার প্রতিশ্র“তি পূরণের বিষয়টি আরব মিত্রদেরকে নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। কিন্তু পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান-ওয়াশিংটনের টান-টান উত্তেজনার মাঝে উপসাগরে এই মহড়া আয়োজ কে আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকি বলেই মনে করছে ইরান। ইরান ইতোমধ্যেই এর বিরুদ্ধে হঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোস্তফা মোহম্মদ নাজ্জার বলেছেন, “ইরান যে কোনো হুমকি প্রতিহত করবে এবং শত্র“দের দাঁতভাঙা জবাব দেবে।” ইরানের রাষ্ট্রীয় ‘ইরনা’ বার্তা সংস্থা বুধবার একথা জানায়।
বুধবার দিনের শুরুতেই ১৭ হাজার নৌসেনা-কর্মকর্তা নিয়ে ৯ টি মার্কিন রণতরী উপসাগরে প্রবেশ করে। হরমুজ প্রণালীতে রণতরীগুলোর মহড়া চালানোর পরিকল্পনা রয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি কিছুদিন আগে মধ্যপ্রাচ্য সফরকালে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেয়া যায় না বলে মন্তব্য করার পর পরই উপসাগরে রণতরী মহড়ার এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ধারণা ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। কিন্তু ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার কলে বলে আসছে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই চালানো হচ্ছে।
যুক্তরাষ্ট্র এই বিরোধ কূটনৈতিক পন্থায় সমাধানের কথা বলে আসলেও ইরানে সামরিক হামা চালানোর সম্ভাবনা নাকচ করেনি। ইরানের প্রতিরক্ষা বিষয়ক উপ-কর্মকর্তা আলীরেজা আসফার বলেছেন, “যুদ্ধ যদি কোনো দিন ঘটেই যায়, ইরান আগের চেয়েও অনেক বেশি শক্তি দিয়ে এর সীমান্ত রক্ষা করবে।”
