২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিনহাউস গ্যাস নির্গমণ অর্ধেকে আনতে জাপানের প্রস্তাব

বিশ্ব উষ্ণায়ন রোধে ২০৫০ সালের মুুধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণ অর্ধেকে নামিয়ে আনার বৈশ্বিক লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি বলেন, বিশ্ব উষ্ণায়ন রোধে প্রতিশ্র“তিবদ্ধ উন্নয়নশীল দেশগুলোকে নতুন করে অর্থনৈতিক সাহায্য দিয়ে তাদের ওই প্রচেষ্টায় সমর্থন দিয়ে যাবে জাপান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 04:37 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

জার্মানিতে আসন্ন জি-৮ সম্মেলনে আলোচ্যসূচির মূল বিষয়ই হবে বিশ্ব উষ্ণায়ন। আবে বলেন, “কার্বন ডাই অক্সাইড নির্গমণ রোধের লক্ষ্যে জাপান ২০২১ সালের কিয়োটো প্রটোকলের চেয়েও নতুন অগ্রগামী পরিকল্পনা প্রণয়নে অগ্রদূতের ভূমিকা পালন করতে চায়।” ১৯৯৭ সালে জাপানের সনাতন রাজধানী কিয়োটোয় ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

নতুন প্রস্তাবের রূপরেখা তুলে ধরে আবে বলেন, কিয়োটো পরবর্তী কর্মকাঠামোয় বিশ্বে সবচে বেশি গ্রীণহাউস গ্যাস নির্গমণ কারী দেশগুলোর তালিকা অন্তর্ভূক্ত করা উচিত। যেমন: যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত। বিভিন্ন দেশের  ভিন্ন ভিন্ন পরিস্থিতির আলোকে এবং সেসব দেশের অর্থনীতি এবং পরিবেশ সুরক্ষার কথা বিবেচনায় রেখেই গ্রিনহাউস গ্যাস নির্গমণ অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগুতে হবে বলে আবে উল্লেখ করেন।