২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে রুশ অস্ত্র সরবরাহ করবে সিরিয়া

রাশিয়া থেকে কেনা ৫০ টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ১০ টিই ইরানকে সরবরাহ করতে রাজি হয়েছে সিরিয়া। রাশিয়া থেকে দামেস্কর এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রক্রিয়া এখনও চলছে। জেনের প্রতিরক্ষা সাপ্তাহিকী এ সপ্তাহের সংখ্যায় একথা বলেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সিরিয়ার সঙ্গে রাশিয়ার ওই অস্ত্র বিনিময় চুক্তি সম্পর্কে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জেন বলেছে, ‘প্যান্টিয়ার-এসআইই সিস্টেম’ সিরিয়ার বিমান প্রতিরক্ষা কমান্ডের জন্য সরবরাহ করার কথা থাকলেও এর ১০ টি সিস্টেম পাবে তেহরান।

২০০৮ সালের শেষদিকে, ইরান সিরিয়ার কাছ থেকে অস্ত্রগুলো নেবে। পরমাণু কর্মসূচি নিয়ে ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে আছে। গত সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েও বলেছে যে, তাদের ওপর যে কোনো হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই উত্তেজনার মাঝেই ইরান সিরিয়ার কাছ থেকে এই অস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে।

জেন বলেছে, এ বছরের শুরুতে রাশিয়ার সঙ্গে ৭৩০ মিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করেছে।  এর মধ্যে রয়েছে ৫০ টি ‘প্যান্টিয়ার-এসআইই’, স্বল্প-পাল্লার অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।