২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় ৬ মার্কিন সেনা নিহত

বাগদাদে রাস্তার ধারে পেতে রাখা বোমায় শনিবার ৬ মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী রোববার একথা বলেছে। অপহৃত তিন মার্কিন সেনার খোঁেজ যৌথ বাহিনীর জঙ্গি তল্লাশি শুরুর ২য় সপ্তাহে এ ঘটনা ঘটল। ইরাকে মার্কিন আগ্রাসন শুরুর পর থেকে এ নিয়ে এ পর্যন্ত ৩ হাজার ৪শ’রও বেশি সেনার মৃত্যু হল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 09:47 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

গত তিন দিনেই ইরাকে নিহত হয়েছে ১৫ জন মার্কিন সেনা। তারপরও নিখোঁজ তিন সেনার খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে হাজার হাজার সেনা। গত সপ্তায় সেনারা তল্লাশি চালিয়ে বেশকিছু অস্ত্রশস্ত্র, গ্রেনেড ক্ষুদ্রাস্ত্র, বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করছে। তিনটি অস্ত্রের গুদাম উদ্ধার করায় জঙ্গি হানার আশঙ্কাও কিছুটা কমেছে বলে জানানো হয়েছে মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে।