ভারতে তাপপ্রবাহে ১২৮ জনের মৃত্যু
ভারতের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহে গত ১০ দিনে অন্ততপক্ষে ১২৮ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই ভিক্ষুক ও গৃগহীন ছিন্নমূল মানুষ। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
ভারতের উপকূলীয় অন্ধ্র প্রদেশে দৈনিক গড় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ফারেনহাইট)- এ পৌঁছেছে। অন্য আরো দুটো জেলায় তাপমাত্রা দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
গ্রীষ্মের এই সময়ে ভারতে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম তাপপ্রবাহ লক্ষ্য করা যায়। বিশেষ করে জুন ও সেপ্টেম্বরে মৌসুমি বৃষ্টিপাত শুরুর আগে তাপমাত্রা বৃদ্ধির এই হার দেখা যায়। ফলে প্রতি বছরই তাপপ্রবাহে অনেক লোক মারা যায়। বিশেষ করে দরিদ্ররাই মারা যায় বেশি।
