২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের জন্য উলফোভিৎসকে চাপ দিচ্ছে জার্মানি

বান্ধবীকে অনৈতিক সুবিধা দেওয়া নিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া পল উলফোভিৎসের বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে থাকার আবেগতাড়িত আবেদন অগ্রাহ্য করে তার পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করেছে জার্মানি। উলফোভিৎসের পদত্যাগই বিশ্বব্যাংকের জন্য ভালো হবে উল্লেখ করে জার্মাানি বলেছে, আগামী মাসে বার্লিনে বিশ্বব্যাংকের ফোরামে তাকে স্বাগত জানাবে না তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 07:18 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

উলফোভিৎসের ভাগ্য নির্ধারণ নিয়ে বিশ্বব্যাংক বোর্ডের বৈঠক বসার শেষ মুহূর্তে উলফোভিৎস পদত্যাগ না করার ওই করুণ আবেদন জানান। কিন্তু তার আবেদন নাকচ করে জার্মানির  উন্নয়ন মন্ত্রী হাইডমেয়ার উইকজোরেক জেউল সাংবাদিকদের বলেছেন, “উলফোভিৎসের পদত্যাগই বিশ্বব্যাংকের জন্য একটি বড় এবং মহৎ কাজ হবে। কারণ এতে করে সবার উদ্বেগ দূর হবে।”

আর পদত্যাগ করতে না পারলে উলফোভিৎস যেনো আগামী সোমবার আফ্রিকার উন্নয়ন নিয়ে জার্মানির সম্মেলনে যোগ দিতে না আসেন সে ব্যাপারে জেউল তাকে সতর্ক করে দেন।  তিনি বলেন, “ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে বহাল থাকলে আমি তাকে ওই সম্মেলনে যোগ না দেওয়ারই পরামর্শ দেব। কারণ তাকে ঘিরে যে আস্থা সঙ্কট তৈরি হয়েছে তাতে করে সম্মেলনের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।