২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের প্রেসিডেন্ট পদে শপথ নিলেন সারকোজি

জ্যাক শিরাকের উত্তরসূরী হিসাবে ফ্রান্সের প্রেসিডেন্ট পদে বুধবার শপথ নিয়েছেন ডানপন্থি নিকোলাস সারকোজি। অনাড়ম্বর এক অনুষ্ঠানে শপথ নেন তিনি। প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েই সারকোজি ফ্রান্সকে একতাবদ্ধ করাসহ জাতীয় গৌরব পুনরুদ্ধারের অঙ্গীকার করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই প্যারিসের আলো ঝলমলে এলিস প্রাসাদের সদস্য হয়ে গেলেন সারকোজি। আগামী ৫ বছরের জন্য এই প্রাসাদই হবে তার বাড়ী। শপথ গ্রহণের পর প্রেসিডেন্টের উদ্বোধনী ভাষণে সারকোজি ফরাসি জনগণকে হতাশ না করারই অঙ্গীকার করেছেন।

কনজারভেটিভ এই নেতা বলেন, “ আমি ফ্রান্সের স্বাধীনতা এবং পরিচয় সমুন্নত রাখব। এখন ফ্রান্সের জনগণকে এ লক্ষ্যে ঐক্যবদ্ধ করা এবং প্রতিশ্র“তি পূরণের সময়। কারণ, এখনকার মতো আগে কখনও নেতাদের প্রতি জনগণের এমন অস্থাহীনতা এবং ভঙ্গুর বিশ্বাস দেখা দেয়নি।”

এ বক্তব্যের মধ্য দিয়ে সারকোজি তার পূর্বসূরী শিরাকের ব্যর্থতার প্রসঙ্গই টেনে আনতে চেয়েছেন। শিরাকের সঙ্গে এখন সরকোজির সম্পর্কে টানাপোড়েন চলছে।

জনগণকে দেয়া প্রতিশ্র“তি পূরণের অঙ্গীকার করার পাশাপাশি সারকোজি বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়েরও অঙ্গীকার করেছেন। একইসঙ্গে মানবাধিকার অক্ষুন্ন রাখার বিষয়টিকে তার বৈদেশিক নীতির মূলমন্ত্র করার কথাও বলেছেন তিনি।

ভাষণ দেয়ার পরপরই সারকোজি তার স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 সব আনুষ্ঠানিকতা শেষে কড়া পাহারার মধ্য দিয়ে সারকোজির এলিস প্রাসাদে যাওয়ার কথা বুধবারেই।  এরপর পরই তিনি বার্লিনে যাবেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দেখা করতে। ফ্রান্স-জার্মান সম্পর্ক জোরদারই তার এই সফরের লক্ষ্য।

 সারকোজি খুব শিগগিরিই প্রধানমন্ত্রী পদে মধ্যপন্থী কনজারভেটিভ প্রার্থী ফ্রাঙ্কোইস ফিলোনের নাম ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।