‘মার্কিন সেনা প্রত্যাহার হলে ইরাক সন্ত্রাসের ডিজনিল্যান্ডে পরিণত হবে’
মার্কিন সেনা প্রত্যাহার হলে ইরাক ‘সন্ত্রাসের ডিজনিল্যান্ডে’ পরিণত হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আল-কায়েদা বিষয়ক নেতৃস্থানীয় এক বিশেষজ্ঞ রোহান গুণরত্ব।
লন্ডন ইন্স্যুরেন্স মার্কেটে লিয়োড’স নিরাপত্তা সম্মেলনে রোহান বলেন, ১৯৯০ সালের আফগানিস্তানের মতো ইরাকও সন্ত্রাসের ডিজনিল্যান্ড হয়ে যাবে। এখানে আল-কায়েদারা অলঙ্ঘনীয় শক্তি সঞ্চয় করবে।
আগামী বছর ইরাক থেকে ব্রিটিশ ও মার্কিন সেনারা চলে গেলে ইরাকে সহিংসতা এবং হামলার ঘটনা বাড়বেই এবং এ দেশটি তখন পশ্চিমা দেশগুলোতে হামলা চালানোর কেন্দ্রস্থলে পরিণত হবে। ফলে দুতিন বছরপর এমন একটা পরিস্থিতির উদ্ভব ঘটবে যে মার্কিন সেনাদেরকে আবার ইরাকে ফিরে যেতে হবে।
রোহান আরও বলেন, আফগানিস্তান থেকে ইরাক ইতোমধ্যেই আন্তর্জাতিক সন্ত্রাসের কেন্দ্রভূমি হয়ে উঠেছে। নানাভাবে সন্ত্রাসের হুমকি এখন হাজার মাইলপথ পাড়ি দিয়ে ইউরোপের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
