বৈরি সম্পর্কের মাঝেও বাকযুদ্ধ বন্ধে রাজি যুক্তরাষ্ট্র-রাশিয়া
মস্কোয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসের সম্পর্ক মেরামতি সফরে দু’পক্ষ বাকযুদ্ধ বন্ধে রাজি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে বৈরিতা কাটেনি। দুপক্ষের মধ্যে বিভিন্ন ইসুতে মতভেদ রয়েই গেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস সোমবার মস্কো পৌঁছেন। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং কসোভোর ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতানৈক্য থেকে দু'দেশের সম্পর্কে টানাপোড়েন নতুন øায়ুযুদ্ধের দিকে মোড় নিচ্ছে- এমন আশঙ্কার মাঝেই দু’দিনের এ সফরে যান রাইস ।
গত ফেব্র“য়ারিতে মিউনিখে এক ভাষণে পুতিন ওয়াশিংটনের বৈদেশিক নীতির কড়া সমালোচনা করে পশ্চিমা বিশ্বকে হতবাক করে দেওয়ার পর রাইসই সবচে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা যিনি মস্কো সফরে গেলেন।
সফরকালে পুতিনের সঙ্গে তার বাসভবনে বৈঠকের পর রাইস বলেন, দু’দেশের বাকযুদ্ধ সম্পর্কন্নোয়নে সহায়ক নয়। আপত্তিকর কথাবার্তায় মার্কিনিরা বিরক্ত হচ্ছে। কারণ, তারা রাশিয়ার ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজার রাখার চেষ্টায় আছে।
রাইসের এই কথার সঙ্গে পুতিন একমত পোষণ করেছেন এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে আপত্তিকর কিংবা সমালোচনামূলক কথাবার্তা বলা থেকে বিরত থাকার প্রয়োজনীয়তাও উপলব্ধি করেছেন বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ।
তাছাড়া, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বাকযুদ্ধ নিয়ে রুশ ব্যবসায়ীরাও চিন্তিত। কারণ, এতে করে দু’ দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুতিন-রাইস বৈঠকের পর দুপক্ষই একযোগে জাতীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার নিয়ে কাজ করে যেতে একমত হয়েছে।
কিন্তু তারপরও দুপক্ষের মধ্যে বিভিন্ন ইসুতে মতভেদ নিরসন হয়নি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অন্যতম।
এর আগে রাশিয়ার কর্মকর্তারা আশা করছিলেন, গত কয়েকমাসে মস্কো ও ওয়াশিংটনের মাঝে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর রাইসের সঙ্গে রুশ কর্মকর্তাদের আলোচনায় পরিস্থিতি ভিন্নদিকে মোড় নেবে। কিন্তু রাশিয়া-যুক্তরাষ্ট্রে মধ্যে মূল বিষয়গুলোতে মতপার্থক্য দূর না হওয়ায় এই বৈঠকের অগ্রগতি কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে কর্মকর্তারা সন্দিহান।
জার্নাল রাশিয়া ইন গ্লেবাল এফেয়ার্স এর সম্পাদক ফয়োডোর লুকানভ আগেই সতর্ক করে দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মতভেদের পাল্লা এতটাই ভারী যে কোনো ইসুতে দুপক্ষের মধ্যে অচলবস্থা নিরসনের সম্ভাবনা খুবই কম।
তবে তিনি এও বলেছিলেন যে, রাইসের বৈঠকে মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার বৈরিতা কিছুটা হলেও মিটতে পারে। বৈঠকে দুপক্ষ বাকযুদ্ধ বন্ধে রাজি হওয়ায় লুকানভের ওই ধারণাই সত্য হল।
