২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হামাস-ফাতাহ সংঘর্ষে নিহত ১১

ফিলিস্তিনে প্রতিদ্বন্দ্বী দুদল হামাস ও ফাতাহর মধ্যে সংঘর্ষে মঙ্গলবার অন্ততপক্ষে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনে জাতীয় ঐক্য সরকার গঠিত হওয়ার পর এর মধ্য দিয়ে হামাস ও ফাতাহ আবারো সংঘাতে নামল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 07:10 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ইসরায়েলের সঙ্গে চলমান লড়াইয়ে হামাস ও ফাতাহর মধ্যকার এই সংঘাতে অনেক ফিলিস্তিনিই বিরক্ত।  ফিলিস্তিনি জঙ্গি দল হামাস এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর মধ্যকার সংঘর্ষ গৃহযুদ্ধে রূপ নেওয়ার আগেই তা বন্ধে গঠিত হয় জাতীয় ঐক্য সরকার। কিন্তু  এতেও  যে সহিংসতা নিরসন করা সম্ভব হয়নি সর্বশেষ এই সংঘাতের ঘটনা তারই প্রমাণ।

গাজার কার্নি ক্রসিংয়ের কাছে মঙ্গলবারের ওই সংঘর্ষে হামাসের বন্দুকধারীরা মাহমুদ আব্বাসের ফাতাহ দলের  ৮ জনকে হত্যা করে। ফাতাহ’র এক মুখপাত্র তৌফিক আবু খোউসা একথা জানান।

তৌফিক আরও জানান, ফাতাহর গার্ডরা তাদের সহকর্মীদের বাঁচাতে আসলে ক্রসিং পাহারায় থাকা ইসরায়েলি সেনারা গুলি চালাতে শুরু করে। এ সময় কয়েকটি যান উল্টে যায় এবং বেশ ক’জন আহত হয়।  ফাতাহ বাহিনী সে সময় পালিয়ে যেতে পারলেও পরে তারা হামাস জঙ্গিদের চোরাগোপ্তা হামলার শিকার হয়।

হামাসের শস্ত্র শাখা এই হত্যাকান্ডের অভিযোগ অস্বীকার করেছে। তারা এ হত্যার ঘটনার জন্য ইসরায়েলি সেনাদের দায়ী করার পাশাপাশি ইতোপূর্বে হামাসের একজন কমান্ডার নিহতের ঘটনার জন্য ফাতাহকে দোষারোপ করেছে।

এদিকে, এক ইসরায়েলি সেনা মুখপাত্র বলেছেন,  সেনারা দুজন কন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালালে একজন আহত হয়।

অন্য এক ঘটনায়, গাজায় ফাতাহপন্থি এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন এবং অন্য ৩ জন আহত হয়েছেন। এ ঘটনার জন্য ফাতাহ হামাসকে দায়ী করেছে।