২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সংহতি স্থাপন জোরদারে যুক্তরাষ্ট্রকে জর্ডানের আহ্বান

আম্মান সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে সোমবার ইরাকে সংহতি স্থাপন প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2007, 09:09 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ইরানের ক্রমবর্ধমান প্রভাব খর্ব করার পাশাপাশি ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাজনীতিতে সুন্নিদের বৃহত্তর ভূমিকা পালন করতে দিয়ে সংহতির পথে আগানোটাই সঙ্কট নিরসনের সবচে ভালো পথ বলে মনে করেন আবদুল্লাহ। কর্মকর্তারা একথা জানান।

মিসরের বৈঠকেও চেনিকে ইরাকের মালিকি সরকারের সংহতি স্থপনের প্রচেষ্টা জোরদার করার পরামর্শ দেয়া হয়েছে বলে কর্মকর্তারা উল্লেখ করেন। আর তা করতে হলে ইরাকে শিয়া মিলিশিয়াদের দূর করে সরকারে সুন্নিদেরকে বৃহত্তর ভূমিকা দিতে হবে।

জর্ডানের বৈঠকেও বাদশাহ আবদুল্লাহ চেনিকে এ বিষয়টিতে গুরুত্ব দেয়ার কথা বলেছেন। তিনি বলেন, “ইরাকে সহিংসতা নিরসনের একমাত্র পথ হলো সব শ্রেণীর জনগণের সঙ্গে সংহতি এবং রাজনৈতিক প্রক্রিয়ায় সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা।”

আবদুল্লাহ আরও বলেন, “ইরাকে ক্রমবর্ধমান সহিংসতা এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টায় বিঘ্ন ঘটাচ্ছে এবং উত্তেজনা বাড়ছে।”

জর্ডানের বাদশাহসহ মিসর এবং সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহও চেনিকে ইরাকে সংহতি স্থপনের জন্য মালিকি সরকারকে চাপ দেয়ার পরামর্শ দিয়েছেন।