২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতেখার চৌধুরীর আবেদনের শুনানি পিছালো সুপ্রীমকোর্ট

ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের বিরুদ্ধে বরখাস্ত প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর আবেদনের শুনানি পিছিয়েছে পাকিস্তান সুপ্রীম কোর্ট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2007, 04:07 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

পরবর্তী সময় অনুযায়ী, এ শুনানি হবে মঙ্গলবার। কোর্টের একজন কর্মকর্তা সোমবার একথা জানান।

১৪ জন বিচারকের বেঞ্চ থেকে একজন বিচারক শুনানিতে উপস্থিত থাকতে অস্বীকৃতি জানানোর পর শুনানি একদিন পিছিয়ে দেয়া হল। ইফতেখার মামলার শুনানি পেছানোর এই ঘটনা পাকিস্তানে গত দুমাস ধরে চলা অচলবস্থার মাঝে বিচার কার্যক্রমে আরেকটি নতুন সঙ্কট বলেই মনে করা হচ্ছে।

সুপ্রীম কোর্ট এখন একজনকে বাদ দিয়েই ইফতেখারের আবেদনের শুনানির জন্য ১৩ জন বিচারককে নিয়ে নতুন বেঞ্চ গঠন করবে। সম্ভাব্য স্বার্থের সংঘাতের আশঙ্কায় বিচারক ফালাক শের মামলার শুনানিতে থাকতে অস্বীকৃতি জানান।

মঙ্গলবার সুপ্রীম কোর্টে কয়েকটি আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। তার মধ্যে আছে ‘সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল’ হিসাবে পরিচিত ৫ বিচারকের প্যানেলের শুনানি। এই প্যানেল ইফতেখারের বিরুদ্ধে সরকারের অপ্রকাশিত কিছু অভিযোগের শুনানি করবে।

অন্যান্য ইসুতে দাখিলকৃত আবেদনে বলা হয়েছে, প্যানেলের বিচারকরা পক্ষপাতদুষ্ট এবং সপ্রিীম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানসম্মতভাবে গঠিত হয়নি। সুপ্রীম কোর্টের পুরো বেঞ্চ এখনো কোনো সিদ্ধান্তে আসতে না পারায় জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত বন্ধ রয়েছে।