২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের নতুন প্রধানমন্ত্রী চাং চুন-সিউং

তাইওয়ানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে চাং চুন-সিউংয়ের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট চেন সুই-বিয়ান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2007, 12:24 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

তিনি বর্তমান প্রধানমন্ত্রী সু সেং-চাংয়ের স্থলাভিষিক্ত হলেন। সু সেং শনিবার আকস্মিক পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সোমবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগের কথা জানান প্রেসিডেন্ট।

৬৩ বছর বয়সী চাং চুন-সিউং এর আগেও দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ক্ষমতাসীন দলের বর্তমান মেয়াদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন চাং। তিনি ২০০০ সালের অক্টোবর থেকে ২০০২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।

বর্তমানে চীনের সঙ্গে তাইওয়ানের আলাপ আলোচনার দায়িত্বে নিযুক্ত স্ট্রেইটস এক্সচেঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন চাং চুন-সিউং।

ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির সভাপতি নির্বাচনে গত সপ্তাহে অপর সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক সিয়েহয়ের কাছে হেরে যান প্রধানমন্ত্রী সু। তখন বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, প্রেসিডেন্ট চেন সুই-বিয়ান চাইবেন না ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর আলোচনার অগ্রভাগে থাকুন সু।

সূত্রটি জানায়, মাত্র এক বছরের জন্য কেউই প্রধানমন্ত্রী হতে চাইছেন না। আর প্রেসিডেন্ট নির্বাচনের দুই মাস পর ২০০৮ সালের মে মাসের মধ্যে অবশ্যই ক্ষমতা থেকে সড়ে দাঁড়াতে হবে প্রেসিডেন্ট চেনকে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও চাংকে প্রধানমন্ত্রী বানানোর পরামর্শ দেওয়া হয়েছে। যদিও সুর উত্তরসূরীর বিষয়ে কোনো মন্তব্য করেনি চাংয়ের অফিস বা তাইওয়ান সরকারের মুখপাত্র।

উল্লেখ্য, তাইওয়ানের বতর্মান প্রেসিডেন্টের সাত বছর মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন সু।