২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দি ইরাকে ট্রাকবোমায় মৃতের সংখ্যা ৫০ এ পৌঁছেছে

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের একটি দলীয় কার্যালয়ের কাছে রোববার এক গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা ৫০ এ পৌঁছেছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। নিনেভে প্রদেশের গভর্ণর একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

কুর্দিস্তানের স্বায়ত্বশাসিত এলাকার রাজধানী কুর্দি নগরী অরবিলের পার্শ্ববর্তী মাখমর শহরে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) স্থানীয় কার্যালয়ের কাছে ওই গাড়িবোমা হামলা হয়।

মাখমরের পুলিশ প্রধান কর্নেল আবদুল কাদির আল হারকি বলেন, ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা পড়েছে এবং মনে হচ্ছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। তিনি আরও বলেন, বিস্ফোরণে কয়েকটি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, অন্যান্য নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলার সময় কেডিপির স্থানীয় নেতা-কর্মীদের বৈঠক চলছিল।

উল্লেখ্য, গত সপ্তাহে আরবিলে অবস্থিত কুর্দি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক ট্রাকবোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং ১০০ লোক আহত হয়।