২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভে উত্তাল তুরস্ক

ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার দাবিতে লাখ লাখ তুর্কির সরকার বিরোধী বিক্ষোভে রোববার উত্তাল হয়ে উঠেছে তুরস্কের দ্বিতীয় বৃহত্তম নগরী ইজমির।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বিক্ষোভকারীদের হাতে লাল রঙের জাতীয় পাতাকা আর ব্যানার ফেস্টুনের সঙ্গে রয়েছে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা ও দেশটিতে ধর্মনিরপেক্ষতার প্রবক্তা মুস্তাফা কামাল আতাতুর্কের ছবি।

সমুদ্র তীরবর্তী এ পর্যটন নগরীর সব রাস্তাঘাট, দালানকোঠা, সেনা ব্যারাক সবই যেন লাল চাদরে ঢেকে ফেলে শ্লোগানে শ্লোগানে উত্তাল লাখ লাখ তুর্কি। বিক্ষোভকারীরা শ্লোগান দেয় “ ধর্মনিরপেক্ষ তুরস্ক, ধমনিরপেক্ষই থাকবে”।

ধর্মনিরপেক্ষতাবাদীদের অব্যাহত চাপের কাছে নতি স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ গুলকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দেওয়া থেকে বিরত থাকতে বাধ্য হন প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। সরকারের বিরুদ্ধে দেশটির বিরোধী দল, শীর্ষ বিচারক এবং সেনা জেনারেলদের এ সম্মিলিত বিজয়ের মধ্য দিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন ধর্মনিরপেক্ষতাবাদীরা। এখন জুলাই মাসের নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের রাজনৈতিক শক্তিকে আরও সংগঠিত করে নিতে চাইছেন তারা।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ গুল এবং তাদের ক্ষমতাসীন ডানপন্থী একে পার্টি ক্ষমতায় গেলে রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করার আকাঙ্খাকে গুরুত্ব না দিয়ে বরং শরীয়া ভিত্তিক আইন প্রণয়নের দিকে যাবে বলে আশঙ্কা করছিলেন ধর্মনিরপেক্ষতাবাদীরা। ক্ষমতাসীন একে পার্টি বরাবরই রাষ্ট্রীয় পর্যায়ে ধর্মনিরপেকক্ষতার দাবীর তীব্র বিরাধিতা করে আসছে।

সকালে শুরু হওয়া এ র‌্যালিতে প্রায় ২০ লাখ মানুষ যোগ দেবে বলে আশা করছেন সংগঠকরা। তুরস্কের প্রধান বিরোধী দল মধ্য-বামপন্থী রিপাবলিকান পিপলস পার্টি ( সিএইচপি) এবং ছোট বামপন্থী দল ডেমোক্রেটিক লেফট পার্টি (ডিএসপি) এ সমাবেশের অন্যতম আয়োজক। এছাড়াও আরও বহু প্রগতিশীল সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান এ র‌্যালি আয়োজনে শামিল হয়েছে। ২২ শে জুলাইয়ের নির্বাচনের আগে এ র‌্যালিকে নিজেদের সমর্থন বাড়ানোর জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন আয়োজকরা।

বিরোধী রাজনৈতিক শক্তিগুলো দল ভেঙ্গে একদল হয়ে কিংবা জোট গঠনের মধ্য দিয়ে জুলাইয়ের নির্বাচনে অংশ নিতে চাইছে। যাতে করে পার্লামেন্টে ঢোকার জন্য প্রয়োজনীয় ১০ ভাগ ভোট পেতে সক্ষম হন তারা। এলক্ষ্যে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি এবং অন্য বামপন্থী দল ডেমোক্রেটিক লেফট পার্টির মধ্যে একটি জোট গঠনের বিষয়ে জোরেশেরে আলোচনা চলছে।

নির্বাচনপূর্ব জনমত জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন একে পার্টির জয়লাভের সম্ভাবনা থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন না তারা। ফলে তাদের হয়তো একটি কোয়ালিশন গঠন করতে হবে।

সাম্প্রতিক সময়ে একে পার্টির বড় বড় র‌্যালিগুলোর মধ্য দিয়ে দেশটিতে ধর্মনিরপেক্ষ এবং ইসলামপন্থীদের মধ্যকার দীর্ঘদিনের বিভাজনটি আরও সুস্পষ্টভাবে সামনে চলে আসে। দ্বিতীয় বৃহত্তম নগরী ইজমির ঐতিহ্য অনুসারেই দেশটির ধর্মনিরপেক্ষতাবাদীদের দুর্গ হিসেবে পরিচিত। পর্যটন কেন্দ্র হওয়ায় এ নগরীর সংস্কৃতিও অনেকটা পশ্চিম ঘেঁষা। এখানে ধর্মনিরপেক্ষতাবাদীরা কতোটা সাফল্য পাবেন তা নির্বাচনী ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।