২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন সেনা টহলে ভয়াবহ হামলায় ৫ সেনা নিহত, নিখোঁজ ৩

বাগদাদের দক্ষিণে মাহমুদিয়া শহরে শনিবার আল-কায়েদার শাক্তিশালী একটি ঘাঁটির কাছে টহলরত মার্কিন সেনাদের ওপর ভয়াবহ হামলায় ৫ সেনা নিহত হয়েছে। নিখোঁজ হয়েছে তিনজন। মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2007, 03:59 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

মার্কিন সেনাবাহিনী ৩ মাস আগে বাগদাদে কঠোর নিরাপত্তা অভিযান শুরুর পর এটিই তাদের ওপর সবচে বড় ধরনের হামলা। গত বছর মাহমুদিয়া শহরেই আলকায়েদারা দুই মার্কিন সেন কে অপহরণ করে। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

মার্কিন সেনাবাহিনী নিখোঁজ সেনাদের হদিস বের করার অভিযোনে নেমেছে। হেলিকপ্টার, জঙ্গি বিমানের সাহায্যে এবং স্থানে স্থানে চেকপয়েন্ট বসিয়ে নিখোঁজ সেনাদের সন্ধান করা হচ্ছে।

মার্কিন বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টোফার গার্ভার বলেছেন, “ কোয়ালিশন বাহিনী নিখোঁজদের সন্ধান পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তাদেরকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই চেষ্টা চলবে।”

মাহমুদিয়ার অধিবাসীরা জানিয়েছে, ইরাকের সেনাবাহিনীর পোশাক পরা বন্দুকধারীরা মার্কিন সেনা টহল স্থানের কাছে মিথ্যা চেকপয়েন্ট স্থাপন করে রাখে। পরে তারা সেখান থেকে মার্কিন সেনাদের ওপরহামলা চালায়। ইরাকি সেনাবাহিনীর এক সূত্র রয়টার্সকে একথা জানায়।

বাগদাদের দক্ষিণাঞ্চল সুন্নিআরব জঙ্গিদের আস্তানা। মার্কিন ও ইরাকি বাহিনীর ওপর দফায় দফায় হামলার কারণে এরাকাটিকে সুন্নি জঙ্গিদের ‘মৃত্যুপুরী’ বলা হয়।

বাগদাদে জঙ্গি দমন অভিযানে নিয়োজিত রয়েছে ৩০ হাজার অতিরিক্ত সেনা। ইরাককে গৃহযুদ্ধ এবং শিয়া-সুন্নি দাঙ্গা থেকে বাঁচানোর শেষ চেষ্টা হিসাবেই যুক্তরাষ্ট্র সেখানে এই অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।