২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মুসলমান-খ্রিষ্টান দাঙ্গা, গ্রেপ্তার ৫৯

খ্রিষ্টানদের ঘরবাড়ি ও দোকানে আগুন দেওয়ার অভিযোগে ৫৯ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে মিশরের নিরাপত্তা বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 May 2007, 04:15 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

নিরাপত্তা সূত্রগুলো জানায়, রাজধানীর ৪০ মাইল দক্ষিণে বেহমা গ্রামে একটি গির্জার নির্মাণকাজ নিয়ে বিবাদ দেখা দেওয়ায় মুসলমান ও খ্রিষ্টাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সাম্প্রদায়িক দাঙ্গা শুরুর আশঙ্কায় শনিবার এদের গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, মুসলমানদের হামলায় আহত স্থানীয় কপটিক খ্রিষ্টানদের ১০ জনকে সাক্ষ্য নেওয়ার পর ৫৯ জন মুসলমানকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। বেহমার দুই ধর্মের শত শত মানুষ একে অপরের ওপর লাঠিসোটা, ইট ও পটকা নিয়ে চড়াও হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খ্রিষ্টানদের ঘরবাড়ি ও দোকানে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো আরও জানায়, তদন্তের খাতিরে গ্রেপ্তারকৃতদের পাশাপাশি অনির্দিষ্ট সংখ্যক মুসলমান গ্রামবাসীকেও আটক করা হয়েছে। তবে কোনো খ্রিষ্টানকে আটক করা হয়নি।

বিচ্ছিন্নভাবে সংঘর্ষের ইতিহাস থাকলেও মিশরে মুসলমান ও কপটিক খ্রিষ্টানদের মধ্যকার সম্পর্ক শান্তিপূর্ণ। দেশটির সাড়ে সাত কোটি জনগোষ্ঠীর প্রায় ১০ শতাংশ কপটিক খ্রিষ্টান। তবে সেদেশে কপটিকদের গির্জা নির্মাণের ওপর বিধিনিষেধ রয়েছে।

নিরাপত্তা সূত্রগুলো জানায়, অনুমতি ছাড়াই কপটিকরা একটি গির্জা নির্মাণের কাজ শুরু করলে শুক্রবার জুম্মার নামাজের পর শ তিনেক মুসলমান ও শ দুয়েক খ্রিষ্টান সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ বন্ধ হওয়ার আগে খ্রিষ্টাদের অন্তত ২৭টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া মুসলমানরা।

মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই সংঘর্ষের কথা স্বীকার করেছেন।

এর আগে ১৯৯৯ সালে মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে দক্ষিণাঞ্চলীয় খোশেহ ২০ খ্রিষ্টান নিহত ও ২২ জন আহত হয়েছিল।