২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরবদের সঙ্গে ‘আন্তরিক’ শান্তি আলোচনায় রাজি ইসরায়েল: পেরেজ

ভূমির বিনিময়ে শান্তি চুক্তির ব্যাপারে আরব লীগের কয়েকটি দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে ইসরায়েল রাজি বলে শুক্রবার জানিয়েছেন ইসরায়েলের উপ-প্রধানমন্ত্রী শিমন পেরেজ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 May 2007, 10:04 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

আরব লীগের ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি হিসেবে মিশর ও জর্ডানের পররাষ্ট্র মন্ত্রীরা কায়রোতে প্রথমবারের মতো ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির কাছে আরব শান্তি প্রস্তাব তুলে ধরেন ।

আরব লীগের প্রতিনিধি দলটি আগামী সপ্তাহে ইসরায়েলে একটি প্রতিনিধি দল পাঠানের আশা ব্যক্ত করেছে। প্রতিনিধি দলটি ইসরায়েলকে ১৯৬৭ সালের যুদ্ধে আরব দেশগুলোর অধিকৃত ভূমি ছেড়ে দেওয়া এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিনিময়ে আরব বিশ্বের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রস্তাব দেবে।

শিমন পেরেজের উদ্ধৃতি দিয়ে এক ইসরায়েলী কর্মকর্তা জানান, “আরব পক্ষ বর্তমান প্রস্তাবটি পাঠালে ইসরায়েলও তার প্রস্তাব জানাবে এবং সবার জন্য একটি গ্রহণযোগ্য প্রস্তাব তৈরির ব্যাপারে গুরুত্ব সহকারে আলোচনায় তারা আগ্রহী।”

পেরেজ অবশ্য ইসরায়েলের প্রস্তাবের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি আরবদের প্রস্তাবে উৎসাহব্যঞ্জক কিছু দিক লক্ষ্য করেছেন। যদিও ইসরায়েল ফিলিস্তিন উদ্বাস্তুদের তাদের আবাস্থলে ফিরিয়ে দিতে নারাজ এবং তারা পশ্চিম তীরের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধরে রাখতে চায়।