২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরপ্রদেশে কোয়ালিশন সরকারের নেতৃত্বের পথে মায়াবতীর দল

ভারতের উত্তর প্রদেশের (ইউপি) নির্বাচনের প্রাথমিক ভোট গনণা শেষে শুক্রবার দেখা গেছে, মায়াবতীর নেতৃত্বাধীন নিম্নবর্ণের বহুজন সমাজ পার্টিই কোয়ালিশন সরকারের নেতৃত্বের পথে রয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 May 2007, 05:39 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

দেশের বৃহত্তম বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনে বেশি আসন পায় নি। প্রদেশের একসময়কার শক্তিশালী দল এবং বর্তমানে ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টিও নির্বাচনে ভালো ফল করতে পারেনি।

সবচেয়ে জনবহুল প্রদেশ, ১৭ কোটি ভারতীয়র আবাসস্থল, উত্তরপ্রদেশের এই নির্বাচনের প্রচারাভিযানে প্রাধান্য পেয়েছে মূলত স্থানীয় বিভিন্ন ইসু। নির্বাচনের ফলাফল আগামী বছরে অনুষ্ঠিতব্য ১০টি প্রদেশের নির্বাচন এবং ২০০৯ সালের জাতীয় নির্বাচনের জন্য কংগ্রেস ও বিজেপি’র রাজনৈতিক নির্দশনালাভে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

ভারতে নিম্নবর্ণের দলিত সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী বহুজন সমাজ পার্টি (বিএসপি) ৪০৩ আসনের বিধান সভায় সর্বোচ্চ ১৮৫ টি আসন পেয়েছে বলে জানিয়েছে ভারতীয় টিভি চ্যানেলগুলো। বিধান সভায় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য তাদের আরও ২০ টি আসন প্রয়োজন ছিল।

বিশ্লেষকরা জানিয়েছেন, মায়াবতীর নেতৃত্বাধীন ‘বিএসপি’ সতন্ত্র প্রার্থীদের নিয়ে অথবা কংগ্রেসের সঙ্গে জোট গঠন করতে পারে।

ক্ষমতাসীন সমাজবাদী পার্টি (এসপি) ৯০ থেকে ৯৫ টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া বিজেপির আসন সংখ্যা ৭০।

বিজেপির মুখপাত্র রবি শংকর প্রসাদ সাংবাদিকদের বলেন, “উত্তর প্রদেশের জনগণ এখন মায়াবতীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে আপনাদের জানাতে চাই, আমি ২০০৯ সালের জাতীয় নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আশাবাদী।”

বিভিন্ন জরিপ এবং নির্বাচনের ভোট গ্রহণ শেষে ধারণা করা হচ্ছিল বিজেপি এবার ১১০ টি আসনে জয়ী হবে এবং উত্তর প্রদেশে ঝুলন্ত বিধানসভা গঠিত হবে।

কয়েকজন বিশ্লেষকের মতে, ইউপিতে কংগ্রেস-বিজেপি জোট সরকার গঠিত হলে ২০০৯ সালের নির্বাচনের জন্য তা ভালো হবে।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকায় কুমি কাপুর লিখেছেন, “কংগ্রেসের একটি অংশ মনে করছে ইউপিতে বিজেপি-কংগ্রেস জোট সরকার গঠিত হলে তা আসন্ন জাতীয় নির্বাচনে জোট তৈরির পথ সুগম করবে।”