২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুলন্ত বিধানসভার দিকে এগুচ্ছে উত্তরপ্রদেশ

এক মাসের ভোট গ্রহণ শেষে একটি ঝুলন্তবিধানসভার দিকে এগুচ্ছে ভারতের উত্তর প্রদেশ। বুধবার এক নির্বাচনী জরিপের ফল বিশ্লেষণে বিশ্লেষকরা আগামী দিনগুলোতে অনিশ্চয়তার আশঙ্কা করছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 May 2007, 06:54 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

সাত ধাপের দীর্ঘ ভোট গ্রহণ প্রক্রিয়া শেষে মঙ্গলবার ওই নির্বাচনী জরিপের ফল প্রকাশ করা হয়।

জরিপে দেখা যায়, বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) সর্বাধিক ভোট পেলেও ৪০৩ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে অনেক পিছিয়ে আছে।

ভারতের সর্বাধিক জনসংখ্যা বহুল এই প্রদেশে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ধর্মীয় প্রভাবের কারণে এই প্রদেশে জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর প্রাধান্য খর্ব হয়েছে এবং বিএসপি ও সমাজবাদী পার্টির (এসপি) মতো সাম্প্রদায়িক দলগুলো তাদের স্থান দখল করেছে।

জরিপে দেখা যায়, জাতীয় রাজনীতিতে বড় দল হিসেবে পরিচিত কংগ্রেস এই নির্বাচনে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। গত ১৫ বছরে উত্তর প্রদেশে কোনো দল এককভাবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

রাহুল গান্ধীর বড় ধরনের নির্বাচনী প্রচারণার পরও কংগ্রেস তেমন ভোট পায়নি।

জাতীয় নির্বাচনের আর দুই বছর বাকি থাকায় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) খুব গুরত্ব সহকারে এই নির্বাচনের ফল পর্যবেক্ষণ করছে।

আগামী বছর আরও ১০ টি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।