২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চীনে ক্রমবর্ধমান জ্বলানি চাহিদা খনি দুর্ঘটনা বাড়াবে’

চীনে দ্রুত উন্নয়নশীল অর্থনীতির জন্য ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা খনি দুর্ঘটনা বাড়াতে পারে বলে সতর্ক করে দিয়েছেন চীনের কর্মস্থলের শীর্ষ নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা লি ইঝং।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 May 2007, 04:45 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বিশ্বে চীনেই খনি দুর্ঘটনা ঘটে সবচে বেশি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার একথা জানিয়েছে।

গত বছর চীনে খনি বিস্ফোরণ, বন্যাসহ অন্যান্য খনি দুর্ঘটনায় ৪ হাজার ৭শ’রও বেশি লোকের মৃত্যু হয়েছে। তার আগের বছর এ হার ছিলো আরও ২০ শতাংশ বেশি।

তবে চীনে কর্মস্থলের নিরাপত্তা বিষয়ক রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান লি ইঝং সতর্কবাণীতে এও বলেন যে, “জ্বালানির উৎস সন্ধানে চীনের অগ্রযাত্রার কারণে অবৈধ খননকাজ বেড়ে যেতে পারে। ফলে কোম্পানিগুলোকে তখন নতুন করে নিরাপত্তা নীতি নিতে হতে পারে।” ‘চায়না ডেইলি’ এক রিপোর্টে একথা জানায়।

লি’র উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, “কয়লা বাজারের প্রসার ঘটায় কয়লা খনির কাজ বাড়ছে এবং অন্যান্য কোম্পানিগুলোও উৎপাদন বাড়াচ্ছে।”

লি আরও বলেন, “কোম্পানীগুলোর কর্মস্থলের নিরাপত্তা নীতি অগ্রাহ্য করে চলার প্রবণতা এবং উৎপাদন ক্ষমতা বাইরে বেশিমাত্রায় উৎপাদনকাজ চালিয়ে যাওয়ার পদক্ষেপে কর্মচারীদের বেশি বেশি খাটতে হচ্ছে এবং চাহিদার তুলনায় কম যন্ত্রপাতি দিয়েই কাজ সারতে হচ্ছে।”

উল্লেখ্য, ২০০৬ সালে চীনে কয়লা উৎপাদন এর আগের বছরের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

এই বাড়তি কয়লার যোগান দিতে গিয়ে খনি দুর্ঘটনার শিকার হয়েছে খনি শ্রমিকরা। গত সপ্তায় চীনের কয়লা সমৃদ্ধ উত্তরাঞ্চলীয় সানঝি প্রদেশে বেশ ক’টি খনি দুর্ঘটনা ঘটার পর লি এই সতর্কবাণী দিলেন।

গত রোববারেই সানঝি প্রদেশে খনি দুর্ঘটনায় নিহত হয়েছে অনন্তপক্ষে ৩০ জন।