২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আরও ক্ষয়ক্ষতি স্বীকারে প্রস্তুত থাকুন: মার্কিনিদের প্রতি হোয়াইট হাউজ

ইরাকে আরও ক্ষয়ক্ষতি মেনে নিতে মার্কিনিদের প্রস্তত থাকার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউজ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 May 2007, 12:05 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বাগদাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাতেই এসব সাময়িক সহিংসতা মেনে নিতে হবে। হোয়াইট হাউজ মুখপাত্র টনি স্নো সোমবার একথা বলেছেন। ইরাকে বোমা হামলায় রোববার আরও আট মার্কিন সেনা নিহত হওয়ার পরদিনই বুশ প্রশাসন একথা বললো।

স্নো বলেন, “বাগদাদের নিরাপত্তা পরিকল্পনার একটি গুরত্বপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছি আমরা। এখন এর আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে মোকাবেলার কঠিন সময় আমাদের সামনে। ফলে এখন সহিংসতার মাত্রা বেড়ে যাবে এবং আরও অনেক ক্ষয়ক্ষতি দেখার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের।”

বাগদাদের নিরাপত্তা রক্ষায় সেনা সংখ্যা বাড়ানোর গত তিন মাস ধরে চলা প্রচেষ্টার বিপরীতে ইরাকে সেনা মৃত্যুর বিষয়টিকে আত্মোৎসর্গ বলে মেনে নিতে হবে বলে মন্তব্য করেন স্নো। এপ্রিল মাস ছিল ইরাকে মার্কিনিদের জন্য একটি অন্যতম ভয়াবহতম সময়। এক মাসেই সেখানে ১০৪ জন মার্কিন সেনা নিহত হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ সোমবার সকালে ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আঞ্চলিক সম্পর্ক এবং ইরাকের বিভিন্ন পক্ষগুলোর সঙ্গে মতৈক্যের বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন বুশ।

২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে প্রায় ৩,৩০০ মার্কিন সেনা নিহত হয়েছে।