২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানীয় জলের মান উন্নয়নে বিনিয়োগ করবে চীন

পানীয় জলের মান উন্নয়ন ও বাধ নির্মাণে দুই হাজার ৯৬৫ কোটি ইউয়ান বা ৩৮৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে চীন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 May 2007, 04:00 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া সোমবার একথা জানায়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে সিনহুয়া জানায়, এ অর্থের মধ্যে ৩২০ কোটি ইউয়ান ব্যয় হবে বাধ সংস্কারে। চীনা প্রচারমাধ্যমগুলো এর আগে হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, দেশটির হাজার হাজার বাধ জরুরিভিত্তিতে সংস্কার করা দরকার। এসব বাধকে ‘ঘড়িনিয়ন্ত্রিত বোমা’ হিসেবে বর্ণনা করে বলা হয়, এগুলো সংস্কার করা না হলে নদীর তীর ভেঙে নিকটস্থ গ্রামগুলোর বন্যায় ভেসে যেতে পারে।

“সাধারণ মানুষজনের প্রয়োজনের দিকে লক্ষ রেখে এ বিনিয়োগ করা হবে,” জানান ওই কর্মকর্তা।

এছাড়া গ্রামাঞ্চলে নিরাপদ পানীয় জল সরবরাহ ব্যবস্থা উন্নয়নে ৬০০ কোটিরও বেশি ইউয়ান খরচ করা হবে। চীনের প্রায় ৩০ কোটি মানুষ নিরাপদ পানীয় জল সঙ্কটে ভুগছেন।

ক্রমবর্ধনশীল অর্থনীতির দেশ চীনে শিল্পজাত বর্জ্যরে পরিমাণ বাড়ার পাশাপাশি নিষ্কাশন ব্যবস্থা উন্নত না হওয়ায় এবং সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের কারণে দেশের বিভিন্ন জায়গার পানীয় জল মারাত্মক দূষণের শিকার হয়েছে।

চীনের দক্ষিণ থেকে উত্তরে পানি সরবরাহেও এ অর্থ বিনিয়োগ করা হবে বলে সিনহুয়ার খবরে বলা হয়।